নিশীথ কুমার মালিক মহাশয় এর উপস্থিতিতে বিনা পয়সার হাটে ২০ রকমের নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ

7th May 2020 6:10 pm বর্ধমান
 নিশীথ কুমার মালিক মহাশয় এর উপস্থিতিতে বিনা পয়সার হাটে ২০ রকমের নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ


প্রিয় সাথী,
                সংবাদ মাধ্যম ভারতবর্ষের গনতন্ত্রের চতুর্থ স্তম্ভ. সমাজে ও সামাজিকতায় সম্মানীয় সাংবাদিক বন্ধুগন দের ভূমিকা অনস্বীকার্য. বর্তমান পরিস্থিতিতে আপনারা যে ভাবে বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরন সহ বিভিন্ন খবর আপনাদের নিউজ চ্যানেলের মাধ্যমে ঘরে বসে থাকা মানুষদের কাছে পৌঁছে দিচ্ছেন জীবনের ঝুঁকি নিয়ে তার জন্য বড়শুল কিশোর সংঘের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন. Social Duty কে প্রাধান্য দিয়ে বড়শুল কিশোর সংঘ তার ক্ষুদ্র সামর্থ নিয়ে লকডাউন চলার জন্য এলাকার দিন আনে দিন খায় এই রকম অসহায় দুঃস্থ পরিবারগুলির পাশে দাঁড়ানোর চেষ্টা করছে. আপনারাও তাতে সামিল হয়ে আমাদের সেই মানবিক ক্ষুদ্র প্রচেষ্টা গুলি মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন.

আগামী ইংরাজী ৭.৬.২০২০ (বৃহস্পতিবার) বিকাল ৪ ঘটিকায় বড়শুল কিশোর সংঘের পক্ষ থেকে এলাকার দুঃস্থ ৫০ জন মানুষকে সামাজিক দূরত্ব বজায় রেখে বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ও বর্ধমান উত্তর ক্লাব অ্যাসোসিয়েশনের সভাপতি মাননীয় নিশীথ কুমার মালিক মহাশয় এর উপস্থিতিতে বিনা পয়সার হাটে ২০ রকমের নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরন করা হবে. রোজ সকাল থেকে রাত্রি পর্যন্ত একজন মানুষের যেটা যেটা প্রয়োজন তার কিছু সামগ্রী তুলে দেবো.

বড়শুল কিশোর সংঘ এর পক্ষ থেকে ঐ দিন আসার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হচ্ছে.





Others News

শাশুড়িকে পুড়িয়ে মারলো জামাই : এলাকায় চাঞ্চল্য ভাতাড়

শাশুড়িকে পুড়িয়ে মারলো জামাই : এলাকায় চাঞ্চল্য ভাতাড়


ভাতারের বাসুদা গ্রামে শাশুড়ি কে পুড়িয়ে মারল জামাই, এলাকায় ব্যাপক চাঞ্চল্য।

পূর্ব বর্ধমান জেলার ভাতারের বাসুদা গ্রামে মাসি শাশুড়ি কে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারল জামাই। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ভাতারের বাসুদা গ্রামে।
উল্লেখ্য জামাই কৃষ্ণ মালিক বাড়ি পান্ডুয়াই। তার বিয়ে হয়েছিল ভাতারের কুমারুনগ্রামে গঙ্গা মালিকের সঙ্গে আট বছর আগে। তাদের সাত বছরের একটি পুত্র সন্তান রয়েছে।গঙ্গা মালিকের অভিযোগ গত শুক্রবার তাকে তার স্বামী মারধর করে এবং বাড়ী থেকে বের করে দেয়। সে পান্ডুয়া থেকে চলে আসে ভাতারের তার মাসির বাড়ি বাসুদা গ্রামে।
এরপর তার স্বামী অর্থাৎ কৃষ্ণ মালিক গতকাল অর্থাৎ সোমবার তার মাসি শাশুড়ির বাড়ি বাসুদা গ্রামে আসেন। সেখানে তার মাসি শাশুড়ি জ্যোৎস্না মাল ও শ্বশুর অজিত মালের সঙ্গে বকাবকি করেন এবং হুমকি দেন তাদেরকে পুড়িয়ে মারবেন।

কৃষ্ণ মাল বকাবকি করে তার বোনের বাড়ি ভাতারের খুরুল গ্রামে চলে যায়।রাত্রি 11 টার সময় এসে ঘরে শুয়ে থাকা তার মাসি শাশুড়ি জ্যোৎস্না মাল ও অজিত মালকে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারতে চাই। ঘটনাস্থলেই তার শাশুড়ি জ্যোৎস্না মাল মারা যান অজিত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বর্ধমান মেডিকেল কলেজে।

ঘটনার খবর পেয়ে ভাতার থানার পুলিশ কৃষ্ণ মালিক কে মেমারির হাসপুকুর মোড় থেকে গ্রেপ্তার করে। আজ তাকে বিচার বিভাগের জন্য বর্ধমান কোর্টে পাঠানো হচ্ছে।

মৃত জ্যোৎস্না মালের পরিবারের লোকজনের দাবি কৃষ্ণ মালিকের কঠিন সাজা হোক।
সমগ্র ঘটনায় এলাকায় শোকের ছায়া।
ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট। ACN LIFE NEWS