সারা এডুকেশনাল এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট খাদ্য সামগ্রী বিতরণ

11th May 2020 3:49 pm বর্ধমান
সারা এডুকেশনাল এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট খাদ্য সামগ্রী বিতরণ


গোটা বিশ্বে করোনাভাইরাস মহামারীর আকার ধারণ করেছে পাশাপাশি আমাদের দেশ এবং রাজ্যেও করোনা সংক্রমণ দেখা দিচ্ছে তারই জেরে গোটা দেশজুড়ে চলছে লকডাউন আর এই লকডাউন এর জেরে সবথেকে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছেন দিন আনা দিন খাওয়া মানুষগুলি তাই তাদের কথা চিন্তা ভাবনা করে  তাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়ে আবারো মানবিকতার নজির গড়লেন পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের বেড়ুগ্রাম সারা এডুকেশনাল এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট,চারদিন ধরে প্রায় 600 থেকে 700 জন দুস্থ মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হবে সমগ্র খণ্ডঘোষ ব্লকে প্রথম দিনে বেড়ুগ্রাম, কাপসিট, শামাডাঙা, বারিশালী, খন্ডঘোষ, দুবরাজহাট,বামুনারী প্রতিটি গ্রামের শতাধিক দুঃস্থ মানুষদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেয়া হয় এদিন, মানুষের রক্তের চাহিদা মেটাতে রক্তদান শিবির এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির সহ বিভিন্ন সমাজসেবামূলক কর্মসূচি করে থাকেন সারা এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে,সারা বছরেই কিছু-না-কিছু সমাজসেবামূলক কাজ করে সব সময় সাধারণ মানুষের পাশে থাকার মূল উদ্দেশ্য এই ট্রাস্টের, খাদ্য সামগ্রী পেয়ে যেমন খুশি দুস্থ মানুষরা তেমনি এই অসময়ে মানুষকে সাহায্য সহযোগিতা করতে পেরে খুশি ট্রাস্ট কর্তৃপক্ষ, ট্রাস্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আরো জানানো হয় এইভাবে যদি লকডাউন চলতে থাকে তাহলে আমরা আগামী কিছুদিনের মধ্যে আবার অন্য কোন রকম ভাবে মানুষকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেব এবং পাশে থাকব এই অঙ্গীকার করছি।

খন্ডঘোষ থেকে মীর ওজলের রিপোর্ট acn life news





Others News

শাশুড়িকে পুড়িয়ে মারলো জামাই : এলাকায় চাঞ্চল্য ভাতাড়

শাশুড়িকে পুড়িয়ে মারলো জামাই : এলাকায় চাঞ্চল্য ভাতাড়


ভাতারের বাসুদা গ্রামে শাশুড়ি কে পুড়িয়ে মারল জামাই, এলাকায় ব্যাপক চাঞ্চল্য।

পূর্ব বর্ধমান জেলার ভাতারের বাসুদা গ্রামে মাসি শাশুড়ি কে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারল জামাই। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ভাতারের বাসুদা গ্রামে।
উল্লেখ্য জামাই কৃষ্ণ মালিক বাড়ি পান্ডুয়াই। তার বিয়ে হয়েছিল ভাতারের কুমারুনগ্রামে গঙ্গা মালিকের সঙ্গে আট বছর আগে। তাদের সাত বছরের একটি পুত্র সন্তান রয়েছে।গঙ্গা মালিকের অভিযোগ গত শুক্রবার তাকে তার স্বামী মারধর করে এবং বাড়ী থেকে বের করে দেয়। সে পান্ডুয়া থেকে চলে আসে ভাতারের তার মাসির বাড়ি বাসুদা গ্রামে।
এরপর তার স্বামী অর্থাৎ কৃষ্ণ মালিক গতকাল অর্থাৎ সোমবার তার মাসি শাশুড়ির বাড়ি বাসুদা গ্রামে আসেন। সেখানে তার মাসি শাশুড়ি জ্যোৎস্না মাল ও শ্বশুর অজিত মালের সঙ্গে বকাবকি করেন এবং হুমকি দেন তাদেরকে পুড়িয়ে মারবেন।

কৃষ্ণ মাল বকাবকি করে তার বোনের বাড়ি ভাতারের খুরুল গ্রামে চলে যায়।রাত্রি 11 টার সময় এসে ঘরে শুয়ে থাকা তার মাসি শাশুড়ি জ্যোৎস্না মাল ও অজিত মালকে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারতে চাই। ঘটনাস্থলেই তার শাশুড়ি জ্যোৎস্না মাল মারা যান অজিত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বর্ধমান মেডিকেল কলেজে।

ঘটনার খবর পেয়ে ভাতার থানার পুলিশ কৃষ্ণ মালিক কে মেমারির হাসপুকুর মোড় থেকে গ্রেপ্তার করে। আজ তাকে বিচার বিভাগের জন্য বর্ধমান কোর্টে পাঠানো হচ্ছে।

মৃত জ্যোৎস্না মালের পরিবারের লোকজনের দাবি কৃষ্ণ মালিকের কঠিন সাজা হোক।
সমগ্র ঘটনায় এলাকায় শোকের ছায়া।
ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট। ACN LIFE NEWS