লকডাউনের মধ্যে এক সপ্তায় 10 হাজার গাছ লাগিয়ে নজির গড়লেন গুসকরার বিশিষ্ট সমাজসেবী মলয় পিট

30th April 2020 বর্ধমান
লকডাউনের মধ্যে এক সপ্তায় 10 হাজার গাছ লাগিয়ে নজির গড়লেন গুসকরার বিশিষ্ট সমাজসেবী মলয় পিট


লকডাউনের মধ্যে এক সপ্তায় 10 হাজার গাছ লাগিয়ে নজির গড়লেন গুসকরার বিশিষ্ট সমাজসেবী মলয় পিট।

সোশ্যাল মিডিয়ার সাহায্যে এক সপ্তার মধ্যে 10,000 বৃক্ষরোপণ করে নজির গড়লেন গুসকরার বিশিষ্ট সমাজসেবী মলয় পিট।
 
গত 22শে এপ্রিল  বিশ্ব ধাত্রী দিবস ছিল। ওই দিন তিনি উনার বিভিন্ন কলেজের ছাত্র-ছাত্রীদের কাছে কাতর কণ্ঠে আবেদন করেছিলেন। লকডাউনে ঘরে বসে না থেকে একটি করে গাছ লাগাও এবং তোমাদের বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনদের এই বার্তা পৌঁছে দাও । পাশাপাশি সেই গাছ লাগানোর ছবি তোমাদের নিজের নিজের ফেসবুক পেজে পোস্ট করো । এবং আমাকেও একটি করে ছবি পোস্ট করো।
এই আবেদন ছাত্র ছাত্রীদের কাছে পৌঁছাতেই, এক সপ্তার মধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে 10 হাজার গাছ লাগিয়ে নজির গড়লেন। 

পাশাপাশি তিনি সমাজের মানুষকে বুঝিয়ে দিলেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এলাকাকে সবুজ উন্নয়ন করা যায়।

বিশিষ্ট সমাজসেবী মলয় পিট জানান, বিশ্ব ধাত্রী দিবস উপলক্ষে গত 22 এপ্রিল আমি আমার কলেজের ছাত্র ছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের আবেদন জানিয়েছিলাম লক ডাউনের মধ্যে ঘরে বসে সবুজ উন্নয়নের লক্ষ্যে একটি করে গাছ লাগান। এবং আপনার আত্মীয় স্বজনদেরকে এই একই কথা বলুন। মাত্র কয়েকদিনের মধ্যে  প্রায় 10 হাজার গাছ এখনো পর্যন্ত লাগানো হয়ে গেছে। আশা করছি আগামীতে এই সংখ্যা আরো বৃদ্ধি পাবে। আমার যস্বপ্ন পূরণ হয়েছে । এই স্বপ্ন পূরণ করতে আমাকে আমার ছাত্র-ছাত্রী সকলেই সাহায্য করেছে ।

গুসকরা এলাকার এক কৃষক অতনু দাস জানান, মলয় বাবুর এই পথ সকলেরই অনুসরণ করে চলা উচিত। আমরা ওনার পথে হাঁটতে পারলে একদিন বাংলা সবুজে ভরে যাবে 





Others News

শাশুড়িকে পুড়িয়ে মারলো জামাই : এলাকায় চাঞ্চল্য ভাতাড়

শাশুড়িকে পুড়িয়ে মারলো জামাই : এলাকায় চাঞ্চল্য ভাতাড়


ভাতারের বাসুদা গ্রামে শাশুড়ি কে পুড়িয়ে মারল জামাই, এলাকায় ব্যাপক চাঞ্চল্য।

পূর্ব বর্ধমান জেলার ভাতারের বাসুদা গ্রামে মাসি শাশুড়ি কে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারল জামাই। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ভাতারের বাসুদা গ্রামে।
উল্লেখ্য জামাই কৃষ্ণ মালিক বাড়ি পান্ডুয়াই। তার বিয়ে হয়েছিল ভাতারের কুমারুনগ্রামে গঙ্গা মালিকের সঙ্গে আট বছর আগে। তাদের সাত বছরের একটি পুত্র সন্তান রয়েছে।গঙ্গা মালিকের অভিযোগ গত শুক্রবার তাকে তার স্বামী মারধর করে এবং বাড়ী থেকে বের করে দেয়। সে পান্ডুয়া থেকে চলে আসে ভাতারের তার মাসির বাড়ি বাসুদা গ্রামে।
এরপর তার স্বামী অর্থাৎ কৃষ্ণ মালিক গতকাল অর্থাৎ সোমবার তার মাসি শাশুড়ির বাড়ি বাসুদা গ্রামে আসেন। সেখানে তার মাসি শাশুড়ি জ্যোৎস্না মাল ও শ্বশুর অজিত মালের সঙ্গে বকাবকি করেন এবং হুমকি দেন তাদেরকে পুড়িয়ে মারবেন।

কৃষ্ণ মাল বকাবকি করে তার বোনের বাড়ি ভাতারের খুরুল গ্রামে চলে যায়।রাত্রি 11 টার সময় এসে ঘরে শুয়ে থাকা তার মাসি শাশুড়ি জ্যোৎস্না মাল ও অজিত মালকে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারতে চাই। ঘটনাস্থলেই তার শাশুড়ি জ্যোৎস্না মাল মারা যান অজিত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বর্ধমান মেডিকেল কলেজে।

ঘটনার খবর পেয়ে ভাতার থানার পুলিশ কৃষ্ণ মালিক কে মেমারির হাসপুকুর মোড় থেকে গ্রেপ্তার করে। আজ তাকে বিচার বিভাগের জন্য বর্ধমান কোর্টে পাঠানো হচ্ছে।

মৃত জ্যোৎস্না মালের পরিবারের লোকজনের দাবি কৃষ্ণ মালিকের কঠিন সাজা হোক।
সমগ্র ঘটনায় এলাকায় শোকের ছায়া।
ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট। ACN LIFE NEWS