রেশনে সামগ্রী কম দেওয়ার অভিযোগ

2nd May 2020 বর্ধমান
রেশনে সামগ্রী কম দেওয়ার অভিযোগ


পূর্ব বর্ধমান জেলা পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে দুর্নীতিতে সরব জনতা। করোনা আবহে রাজ্যের খাদ্য দপ্তর সজাগ বিভিন্ন জায়গায় ইতিমধ্যে বেশ কয়েকজন রেশন ডিলারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে খাদ্য দপ্তর। সম্প্রতি পূর্ব বর্ধমান জেলায় এসে ছিলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তিনি কড়া ভাষায় বলে গেছেন কোন রেশন ডিলার দুর্নীতি করলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরো বলেন ইতিমধ্যে বেশ কয়েকজন ডিলারের লাইসেন্স বাতিল করা হয়েছে। এদিন শনিবার পূর্ব বর্ধমান জেলায় মেহেদিবাগান এলাকায় একটি রেশনের দোকানের বিরুদ্ধে এলাকার মানুষ তীব্র প্রতিবাদ করলেন তাদের দাবি রেশনে খাদ্য সামগ্রী ঠিক মাপে দেওয়া হচ্ছে না যে পরিমান রেশন পাওয়ার কথা তার থেকে কম পরিমান রেশন পাচ্ছেন উপভক্তারা সেই নিয়ে তারা প্রতিবাদ করেন আজ। ঘটনাস্থলে বর্ধমান থানার পুলিশ এসে অবস্থা নিয়ন্ত্রণে আনে।পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট ।





Others News

শাশুড়িকে পুড়িয়ে মারলো জামাই : এলাকায় চাঞ্চল্য ভাতাড়

শাশুড়িকে পুড়িয়ে মারলো জামাই : এলাকায় চাঞ্চল্য ভাতাড়


ভাতারের বাসুদা গ্রামে শাশুড়ি কে পুড়িয়ে মারল জামাই, এলাকায় ব্যাপক চাঞ্চল্য।

পূর্ব বর্ধমান জেলার ভাতারের বাসুদা গ্রামে মাসি শাশুড়ি কে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারল জামাই। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ভাতারের বাসুদা গ্রামে।
উল্লেখ্য জামাই কৃষ্ণ মালিক বাড়ি পান্ডুয়াই। তার বিয়ে হয়েছিল ভাতারের কুমারুনগ্রামে গঙ্গা মালিকের সঙ্গে আট বছর আগে। তাদের সাত বছরের একটি পুত্র সন্তান রয়েছে।গঙ্গা মালিকের অভিযোগ গত শুক্রবার তাকে তার স্বামী মারধর করে এবং বাড়ী থেকে বের করে দেয়। সে পান্ডুয়া থেকে চলে আসে ভাতারের তার মাসির বাড়ি বাসুদা গ্রামে।
এরপর তার স্বামী অর্থাৎ কৃষ্ণ মালিক গতকাল অর্থাৎ সোমবার তার মাসি শাশুড়ির বাড়ি বাসুদা গ্রামে আসেন। সেখানে তার মাসি শাশুড়ি জ্যোৎস্না মাল ও শ্বশুর অজিত মালের সঙ্গে বকাবকি করেন এবং হুমকি দেন তাদেরকে পুড়িয়ে মারবেন।

কৃষ্ণ মাল বকাবকি করে তার বোনের বাড়ি ভাতারের খুরুল গ্রামে চলে যায়।রাত্রি 11 টার সময় এসে ঘরে শুয়ে থাকা তার মাসি শাশুড়ি জ্যোৎস্না মাল ও অজিত মালকে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারতে চাই। ঘটনাস্থলেই তার শাশুড়ি জ্যোৎস্না মাল মারা যান অজিত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বর্ধমান মেডিকেল কলেজে।

ঘটনার খবর পেয়ে ভাতার থানার পুলিশ কৃষ্ণ মালিক কে মেমারির হাসপুকুর মোড় থেকে গ্রেপ্তার করে। আজ তাকে বিচার বিভাগের জন্য বর্ধমান কোর্টে পাঠানো হচ্ছে।

মৃত জ্যোৎস্না মালের পরিবারের লোকজনের দাবি কৃষ্ণ মালিকের কঠিন সাজা হোক।
সমগ্র ঘটনায় এলাকায় শোকের ছায়া।
ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট। ACN LIFE NEWS