মানুষ মানুষের পাশে

5th May 2020 10:18 am বর্ধমান
মানুষ মানুষের পাশে


শিরোনাম
মানুষ মানুষের পাশে

করোনার কাটা মানুষের জনজীবনে আঘাত করেছে। দুর্বার গতিতে এগিয়ে চলা ভারত বর্ষ আজ লকডাউন। মানুষ গৃহবন্দী। কাজ হারিয়েছে অনেকে। দিন আনা দিন খাওয়া অসহায় মানুষ দিন কাটাচ্ছে অতি কষ্টে। এই পরিস্থিতিতে সরকার থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।
এমনই এক চিত্র ধরা পরল পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের সাহেবগঞ্জ 2 নম্বর অঞ্চলে ওড় গ্রামে বিশিষ্ট সমাজসেবী বাসুদেব রায়ের উদ্যোগে 200 টি পরিবারের হাতে চাল ,ডাল ,আলু, পিয়াজ, তেল ,নুন ,সোয়াবিন ,ইত্যাদি খাদ্য সামগ্রী তুলে দিয়ে এক মানবিক পরিচয় দিলেন।

এলাকার বিশিষ্ট সমাজসেবী মীর নজরুল ইসলাম জানান, লকডাউন এর কারণে গৃহ বন্দি অসহায় মানুষের কথা ভেবে বাসুদেব রায় এর উদ্যোগে কিছু খাদ্য সামগ্রী বিতরণ করলেন। এছাড়াও  সারা বছরই বিভিন্ন সমাজ সেবামূলক কাজে নিজেকে নিযুক্ত রাখেন। ফলে খুশি সকল এলাকাবাসী।

ভাতার থেকে শেখ মিলনের রিপোর্ট





Others News

শাশুড়িকে পুড়িয়ে মারলো জামাই : এলাকায় চাঞ্চল্য ভাতাড়

শাশুড়িকে পুড়িয়ে মারলো জামাই : এলাকায় চাঞ্চল্য ভাতাড়


ভাতারের বাসুদা গ্রামে শাশুড়ি কে পুড়িয়ে মারল জামাই, এলাকায় ব্যাপক চাঞ্চল্য।

পূর্ব বর্ধমান জেলার ভাতারের বাসুদা গ্রামে মাসি শাশুড়ি কে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারল জামাই। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ভাতারের বাসুদা গ্রামে।
উল্লেখ্য জামাই কৃষ্ণ মালিক বাড়ি পান্ডুয়াই। তার বিয়ে হয়েছিল ভাতারের কুমারুনগ্রামে গঙ্গা মালিকের সঙ্গে আট বছর আগে। তাদের সাত বছরের একটি পুত্র সন্তান রয়েছে।গঙ্গা মালিকের অভিযোগ গত শুক্রবার তাকে তার স্বামী মারধর করে এবং বাড়ী থেকে বের করে দেয়। সে পান্ডুয়া থেকে চলে আসে ভাতারের তার মাসির বাড়ি বাসুদা গ্রামে।
এরপর তার স্বামী অর্থাৎ কৃষ্ণ মালিক গতকাল অর্থাৎ সোমবার তার মাসি শাশুড়ির বাড়ি বাসুদা গ্রামে আসেন। সেখানে তার মাসি শাশুড়ি জ্যোৎস্না মাল ও শ্বশুর অজিত মালের সঙ্গে বকাবকি করেন এবং হুমকি দেন তাদেরকে পুড়িয়ে মারবেন।

কৃষ্ণ মাল বকাবকি করে তার বোনের বাড়ি ভাতারের খুরুল গ্রামে চলে যায়।রাত্রি 11 টার সময় এসে ঘরে শুয়ে থাকা তার মাসি শাশুড়ি জ্যোৎস্না মাল ও অজিত মালকে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারতে চাই। ঘটনাস্থলেই তার শাশুড়ি জ্যোৎস্না মাল মারা যান অজিত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বর্ধমান মেডিকেল কলেজে।

ঘটনার খবর পেয়ে ভাতার থানার পুলিশ কৃষ্ণ মালিক কে মেমারির হাসপুকুর মোড় থেকে গ্রেপ্তার করে। আজ তাকে বিচার বিভাগের জন্য বর্ধমান কোর্টে পাঠানো হচ্ছে।

মৃত জ্যোৎস্না মালের পরিবারের লোকজনের দাবি কৃষ্ণ মালিকের কঠিন সাজা হোক।
সমগ্র ঘটনায় এলাকায় শোকের ছায়া।
ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট। ACN LIFE NEWS