‘প্রচেষ্টা’র আলো আধাঁরিতে দিশা পেতে নাকাল রাজ্যের মানুষ৷ ‘প্রচেষ্টা’য় নাম নথিভুক্ত করতে ঘাম ঝরানো দুপুরেও দেখা গিয়েছিল জেলা শাসক, কমিশনার, এসডিও বা বিডিও অফিসের সামনে লম্বা লাইন৷ সরকারি ফর্মে ছবি সেঁটে, নামধাম লিখে সকাল থেকে লাইনে দাঁড়িয়ে পড়েন হাজার হাজার মানুষ৷ কিন্তু তাঁদের সেই প্রচেষ্টা আপাতত ব্যর্থ৷ এখন অ্যাপের গেরোয় ফেঁসেছেন তাঁরা৷ যার জেরে প্রচেষ্টা নিয়ে তৈরি হয়েছে নতুন ধন্দ৷ যাঁরা হাজার টাকার জন্য সরকারের দ্বারস্থ, তাঁদের কাছে অ্যানড্রয়েড ফোন কি বিলাসিতা নয়? ফোন যদি থেকেও থাকে, ইন্টারনেট পরিষেবার জন্য টাকা আসবে কোথা থেকে? যাঁদের দু’বেলা খাবার জুটছে না তাঁদের কাছে অ্যানড্রয়েড ফোনে ইন্টারনেট সংযোগ করে ‘প্রচেষ্টা’ অ্যাপ ডাউনলোড করা কি আদৌও সম্ভব? উঠছে প্রশ্ন৷