"লকডাউনে মানসিক রোগীর ঔষধ এনে দিয়ে মানবিকতার নজির গড়লেন কাখড়তলা থানার ওসি জাহিদুল ইসলাম।

5th May 2020 8:48 pm বীরভূম


"লকডাউনে মানসিক রোগীর ঔষধ এনে দিয়ে মানবিকতার নজির গড়লেন কাখড়তলা থানার ওসি জাহিদুল ইসলাম।
উল্লেখ্য গত দুদিন আগে কাখড়তলা থানার জামালপুর গ্রামের সেখ নুরুদ্দিন তার মানসিক ভারসাম্যহীন মেয়ে জেরিনা খাতুনের জরুরী ঔষধ আনতে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল যেতে পারেন নি।একসপ্তাহ আগেই শেষ হয়েছে ঔষধ। লকডাউনে জেলার সীমান্তে নড়া নজরদারি ও আসা যাওয়া বন্ধ। কোন উপায় না পেয়ে  তিনি বীরভূম জেলা পুলিশের কন্ট্রোল রুমে ফোন করেন।সেই মত কাখড়তলা থানার ওসি জাহিদুল ইসলাম গত কালকেই ফোন করে  জেরিনা খাতুনের প্রেসক্রিপশন নিয়ে ঔষধপত্র নিয়ে আজ জামালপুর গ্রামের মানসিক রোগী জেরিনা খাতুনের বাবার হাতে তুলে দেন।বীরভূম জেলা পুলিশের এরকম মহতী কাজের প্রশংসা করেন রোগীর পরিবার সহ গ্রামের অনেকেই।
     বীরভূম থেকে সেখ রকিবউদ্দিনের রিপোর্ট ACN LIFE NEWS





Others News

"ভিনরাজ্যের আটক পরিযায়ী শ্রমিকরা কাখড়তলা থানার পুলিশের উদ্যোগে ও খয়রাশোল ব্লক প্রশাসনের সহযোগিতায় চারটি সরকারি বাসে রওনা দিল গন্তব্যের পথে

"ভিনরাজ্যের আটক পরিযায়ী শ্রমিকরা কাখড়তলা থানার পুলিশের উদ্যোগে ও খয়রাশোল ব্লক প্রশাসনের সহযোগিতায় চারটি সরকারি বাসে রওনা দিল গন্তব্যের পথে


"ভিনরাজ্যের আটক পরিযায়ী শ্রমিকরা কাখড়তলা থানার পুলিশের উদ্যোগে ও খয়রাশোল ব্লক প্রশাসনের সহযোগিতায় চারটি সরকারি বাসে রওনা দিল গন্তব্যের পথে"
বীরভুম জেলার কাখড়তলা থানার রিলিপ ক্যাম্পের ১০১ জন পুরুষ মহিলাও তাদের  ৬৭ জন শিশুদের চারটি সরকারি বাসে করে প্রতিবেশী রাজ্য ঝাড়খন্ডের দেউঘর জেলার জোসিডি এলকায় তাদের নিজের বাড়িতে পৌছে দেওয়া হয়।আজ বাস ছাড়ার পুর্বে কাখড়তলা থানার ওসি জাহিদুল ইসলাম ও তার পুলিশ অফিসার্স, পুলিশকর্মী ও সিভিক ভোলেন্টার্স নিজে হাতে শ্রমিকদের ডিমের ঝোল ভাত খাওয়ান।পুলিশের হাতে খাবার পরিবেশনায় অত্যন্ত আনন্দিত পরিযায়ী শ্রমিকরা।উপস্থিত ছিলেন খয়রাশোল ব্লকের যুগ্ম বিডিও শালিনী মহাপাত্র। বাসে চড়ার সময় প্রত্যেকের হাতে কেক জলের বোতল তুলে দেন কাখড়তলা থানার ওসি জাহিদুল বাবু  ও শিশুদের চকলেট তুলে দেন  কাখড়তলা থানার সমাজসেবী সিভিক ভোলেন্টার্স বরুন ঘোষ।কাখড়তলা পুলিশের এই মানবিক কাজের জন্য সাধুবাদ জানায় এলাকার বিশিষ্টজনেরা।
বীরভূম থেকে সেখ রকিবউদ্দিনের রিপোর্ট এসিএন নিউজ লাইফ