করোনার হাত থেকে বাঁচতে দেবী দুর্গার স্মরণাপন্ন হলেন বাঁকুড়ার পাত্রসায়রের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের নতুন বাজার সার্বজনীন দুর্গোৎসব কমিটির সদস্যরা।

5th May 2020 9:07 pm বাঁকুড়া
করোনার হাত থেকে বাঁচতে দেবী দুর্গার স্মরণাপন্ন হলেন বাঁকুড়ার পাত্রসায়রের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের নতুন বাজার সার্বজনীন দুর্গোৎসব কমিটির সদস্যরা।


দেবব্রত মন্ডল , বাঁকুড়া :-  'করোনা'র দাপট বেড়েই চলছে। দিন দিন বাড়ছে সংক্রমণের সংখ্যা। এই অবস্থায় স্বাভাবিক জনজীবন স্তব্ধ। সংক্রমণ ঠেকাতে সোমবারই তৃতীয় পর্যায়ের লক ডাউনে প্রবেশ করেছে দেশ। এই অবস্থায় করোনার হাত থেকে বাঁচতে দেবী দুর্গার স্মরণাপন্ন হলেন বাঁকুড়ার পাত্রসায়রের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের নতুন বাজার সার্বজনীন দুর্গোৎসব কমিটির সদস্যরা।


   মঙ্গলবার সকালে ঢাকের বাদ্য সহযোগে স্থানীয় পুকুর থেকে ঘট আনা হলো।  সংক্রমণ রুখতে সামাজিক দূরত্ব মেনে হলো পুজাপাঠ। করোনার করাল গ্রাস আপামর বিশ্ববাসীকে রক্ষা করতে প্রার্থণা জানালেন নতুন বাজারের মানুষ। অতিরিক্ত মানুষের যাতে জমায়েত না হয় সেদিকে সজাগ দৃষ্টি ছিল পুজো উদ্যোক্তাদের।

   স্থানীয় বাসিন্দারাও এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন। তাদের কথায়, বিজ্ঞান তো আছেই, কিন্তু আধ্যাত্মিকতাকেও অস্বীকার করা যায়না। গ্রামবাসী মাম্পি ঘোষ, কার্তিক কোনাররা বলেন, শুধু নিজের পরিবার নয়, সমগ্র বিশ্ববাসী করোনা থেকে মুক্তি পাক। এই করোনা থেকে মুক্তি পেতে ঈশ্বরের স্মরণাপন্ন জরুরি বলেই ঐ গ্রামের অনেকে মনে করছেন।

   পুজো কমিটির সদস্য কমল মণ্ডল শ্রীরামচন্দ্রের 'অকালবোধনে'র প্রসঙ্গ তুলে বলেন, করোনাকে রুখতে আমরা আরো একটা অকালবোধন করছি। এই অবস্থা থেকে মানব সমাজকে মুক্তি দিতে পারেন একমাত্র 'মা'-ই বলে তিনি মনে করেন।

 





Others News

ফের পথ দুর্ঘটনার বলি 2 : অবরুদ্ধ 60 নং জাতীয় সড়ক ( বাঁকুড়া )

ফের পথ দুর্ঘটনার বলি 2 : অবরুদ্ধ 60 নং জাতীয় সড়ক  ( বাঁকুড়া )


পথ দুর্ঘটনার কেন্দ্র করে উত্তেজনা বাঁকুড়ার মেজিয়ায়। অবরুদ্ধ বাঁকুড়া- রানিগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়ক।


ফের পথদুর্ঘটনার বলি ২, বাঁকুড়া- রানীগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়কের তারাপুরের কাছে ঘটে এই মর্মান্তিক পথদুর্ঘটনা।ঘটনাটি ঘটে গতকাল গভীর রাতে। স্থানীয় সূত্রে খবর মেজিয়ার দুই বাসিন্দা অমিত দাস ও সুমন ভট্টাচার্য বাইকে করে দুর্লভপুর থেকে মেজিয়া অভিমুখে আসছিলেন। সে সময়  বাঁকুড়া রানীগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়কের মেজিয়ার তারাপুরের কাছে কোনো এক অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই দুই বাইক আরোহীর। রাতেই মৃতদেহ দুটি ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে মেজিয়া থানার পুলিশ। দেহ দুটিকে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠাবে পুলিশ ।এই দিকে এই ঘটনার পরিপেক্ষিতে আজ ভোর থেকে অবরুদ্ধ হয়ে পড়েছে এই জাতীয় সড়ক। স্থানীয় বাসিন্দারা মৃত দুই পরিবারের সদস্যদের ক্ষতিপূরণের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন।অবরোধ এখনো চলছে। লাইন বাই লাইন দাঁড়িয়ে রয়েছে একাধিক লরি ও বাস। হয়রানির শিকার হচ্ছেন নিত্য পথযাত্রী  থেকে শুরু করে স্থানীয় মানুষজন।                                                                                                                                                               বাঁকুড়া থেকে দেবব্রত মন্ডলের রিপোর্ট