তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পুঁইনি গ্রামে তৃতীয় পর্যায়ে 500 টি পরিবারের হাতে তুলে দেয়া হলো চাল ও আনাজ

6th May 2020 11:39 am বর্ধমান
তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পুঁইনি গ্রামে তৃতীয় পর্যায়ে 500 টি পরিবারের হাতে তুলে দেয়া হলো চাল ও আনাজ


তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পুঁইনি গ্রামে তৃতীয় পর্যায়ে 500 টি পরিবারের হাতে তুলে দেয়া হলো চাল ও আনাজ ।

পূর্ব বর্ধমান জেলা মঙ্গলকোট বিধানসভার  পুঁইনি গ্রামের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তৃতীয় পর্যায়ে 500 টি পরিবার হাতে তুলে দেয়া হলো চাল ও আনাজ।  
লকডাউন এর ফলে মানুষ গৃহবন্দী হয়ে পড়েছে, ঠিকঠাক বাজার ঘাট খোলা থাকছে না ।এর ফলে খেটে খাওয়া মানুষদের চরম সমস্যা হচ্ছে। সেই কথা ভেবে আজ পুঁইনি গ্রামে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে  500 টি পরিবারের হাতে চাল ও আনাজ তুলে দেয়া হলো।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুঁইনি গ্রামের তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী বংশ পরমানিক, উদয় চাঁদ সরকার, পঞ্চায়েত সদস্য কেয়া প্রমানিক ও বিশ্বজিৎ সাঁতরা।

তৃণমূল কংগ্রেসের সদস্যা কেয়া প্রমানিক জানান, তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ আমরা  500 টি পরিবারের হাতে আনাজ ও চাল তুলে দিলাম। প্রতিদিনই প্রত্যেকটা পরিবারের খোঁজখবর রাখবো।ইতিপূর্বে আমরা দুবার খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমাদের গ্রামে।

তৃণমূল কংগ্রেসের উদ্যোগে খুশি গ্রামের সাধারণ মানুষ।
মঙ্গলকোট থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।





Others News

শাশুড়িকে পুড়িয়ে মারলো জামাই : এলাকায় চাঞ্চল্য ভাতাড়

শাশুড়িকে পুড়িয়ে মারলো জামাই : এলাকায় চাঞ্চল্য ভাতাড়


ভাতারের বাসুদা গ্রামে শাশুড়ি কে পুড়িয়ে মারল জামাই, এলাকায় ব্যাপক চাঞ্চল্য।

পূর্ব বর্ধমান জেলার ভাতারের বাসুদা গ্রামে মাসি শাশুড়ি কে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারল জামাই। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ভাতারের বাসুদা গ্রামে।
উল্লেখ্য জামাই কৃষ্ণ মালিক বাড়ি পান্ডুয়াই। তার বিয়ে হয়েছিল ভাতারের কুমারুনগ্রামে গঙ্গা মালিকের সঙ্গে আট বছর আগে। তাদের সাত বছরের একটি পুত্র সন্তান রয়েছে।গঙ্গা মালিকের অভিযোগ গত শুক্রবার তাকে তার স্বামী মারধর করে এবং বাড়ী থেকে বের করে দেয়। সে পান্ডুয়া থেকে চলে আসে ভাতারের তার মাসির বাড়ি বাসুদা গ্রামে।
এরপর তার স্বামী অর্থাৎ কৃষ্ণ মালিক গতকাল অর্থাৎ সোমবার তার মাসি শাশুড়ির বাড়ি বাসুদা গ্রামে আসেন। সেখানে তার মাসি শাশুড়ি জ্যোৎস্না মাল ও শ্বশুর অজিত মালের সঙ্গে বকাবকি করেন এবং হুমকি দেন তাদেরকে পুড়িয়ে মারবেন।

কৃষ্ণ মাল বকাবকি করে তার বোনের বাড়ি ভাতারের খুরুল গ্রামে চলে যায়।রাত্রি 11 টার সময় এসে ঘরে শুয়ে থাকা তার মাসি শাশুড়ি জ্যোৎস্না মাল ও অজিত মালকে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারতে চাই। ঘটনাস্থলেই তার শাশুড়ি জ্যোৎস্না মাল মারা যান অজিত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বর্ধমান মেডিকেল কলেজে।

ঘটনার খবর পেয়ে ভাতার থানার পুলিশ কৃষ্ণ মালিক কে মেমারির হাসপুকুর মোড় থেকে গ্রেপ্তার করে। আজ তাকে বিচার বিভাগের জন্য বর্ধমান কোর্টে পাঠানো হচ্ছে।

মৃত জ্যোৎস্না মালের পরিবারের লোকজনের দাবি কৃষ্ণ মালিকের কঠিন সাজা হোক।
সমগ্র ঘটনায় এলাকায় শোকের ছায়া।
ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট। ACN LIFE NEWS