হেলপিং হ্যান্ডস সংস্থার পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ।

7th May 2020 1:02 pm বর্ধমান
হেলপিং হ্যান্ডস সংস্থার পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ।


শিরোনাম
হেলপিং হ্যান্ডস সংস্থার পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ।

বিশ্বজুড়ে চলছে মহামারী করনা ভাইরাসের দাপট। দেশজুড়ে চলছে  লকডাউন। গৃহবন্দী দিন আনা দিন খাওয়া মানুষ দিন কাটাছে অতি কষ্টে। এই সমস্ত মানুষদের পাশে সরকার থেকে বিভিন্ন বেসরকারি সংস্থা দাঁড়িয়েছে।

এদিনও পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে সিনুট গ্রামে হেলপিং হ্যান্ডস ফান্ড সংস্থার পক্ষ থেকে প্রায় ৮০টি পরিবারের হাতে বাড়ি বাড়ি গিয়ে চাল,ডাল, চিনি, সোয়াবিন, আলু, তেল,
 à¦‡à¦¤à§à¦¯à¦¾à¦¦à¦¿ খাদ্য সামগ্রী তুলে দিলেন।

এই সংস্থার প্রেসিডেন্ট মেহবুব রহমান জানান, লকডাউন এর  ফলে কাজ হারা শ্রমজীবী মানুষের কথা চিন্তা করে প্রথম পর্যায়ে আমরা ১৩০ টি পরিবার এবং দ্বিতীয় পর্যায়ে আজ আমরা ৮০ টি পরিবারে হাতে খাদ্য সামগ্রী তুলে দিলাম। এই সংস্থা সব সময় অসহায় মানুষদের পাশে থাকে এবং আগামী দিনেও এই হেল্পিং হ্যান্ডস ফান্ড সংস্থা  অসহায় মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দিবে।

 à¦¸à§‡à¦– মিলন এর রিপোর্ট acn life news





Others News

শাশুড়িকে পুড়িয়ে মারলো জামাই : এলাকায় চাঞ্চল্য ভাতাড়

শাশুড়িকে পুড়িয়ে মারলো জামাই : এলাকায় চাঞ্চল্য ভাতাড়


ভাতারের বাসুদা গ্রামে শাশুড়ি কে পুড়িয়ে মারল জামাই, এলাকায় ব্যাপক চাঞ্চল্য।

পূর্ব বর্ধমান জেলার ভাতারের বাসুদা গ্রামে মাসি শাশুড়ি কে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারল জামাই। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ভাতারের বাসুদা গ্রামে।
উল্লেখ্য জামাই কৃষ্ণ মালিক বাড়ি পান্ডুয়াই। তার বিয়ে হয়েছিল ভাতারের কুমারুনগ্রামে গঙ্গা মালিকের সঙ্গে আট বছর আগে। তাদের সাত বছরের একটি পুত্র সন্তান রয়েছে।গঙ্গা মালিকের অভিযোগ গত শুক্রবার তাকে তার স্বামী মারধর করে এবং বাড়ী থেকে বের করে দেয়। সে পান্ডুয়া থেকে চলে আসে ভাতারের তার মাসির বাড়ি বাসুদা গ্রামে।
এরপর তার স্বামী অর্থাৎ কৃষ্ণ মালিক গতকাল অর্থাৎ সোমবার তার মাসি শাশুড়ির বাড়ি বাসুদা গ্রামে আসেন। সেখানে তার মাসি শাশুড়ি জ্যোৎস্না মাল ও শ্বশুর অজিত মালের সঙ্গে বকাবকি করেন এবং হুমকি দেন তাদেরকে পুড়িয়ে মারবেন।

কৃষ্ণ মাল বকাবকি করে তার বোনের বাড়ি ভাতারের খুরুল গ্রামে চলে যায়।রাত্রি 11 টার সময় এসে ঘরে শুয়ে থাকা তার মাসি শাশুড়ি জ্যোৎস্না মাল ও অজিত মালকে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারতে চাই। ঘটনাস্থলেই তার শাশুড়ি জ্যোৎস্না মাল মারা যান অজিত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বর্ধমান মেডিকেল কলেজে।

ঘটনার খবর পেয়ে ভাতার থানার পুলিশ কৃষ্ণ মালিক কে মেমারির হাসপুকুর মোড় থেকে গ্রেপ্তার করে। আজ তাকে বিচার বিভাগের জন্য বর্ধমান কোর্টে পাঠানো হচ্ছে।

মৃত জ্যোৎস্না মালের পরিবারের লোকজনের দাবি কৃষ্ণ মালিকের কঠিন সাজা হোক।
সমগ্র ঘটনায় এলাকায় শোকের ছায়া।
ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট। ACN LIFE NEWS