সরকারি নির্দেশিকা থাকলেও সমস্ত গ্ৰাহকরা রেশন সামগ্ৰি পাচ্ছেন না ,রেশন সামগ্ৰি ঠিকমত পাচ্ছেন না এমনটা অভিযোগ করা হচ্ছে বিজেপির তরফ থেকে

7th May 2020 5:01 pm বর্ধমান
সরকারি নির্দেশিকা থাকলেও সমস্ত গ্ৰাহকরা রেশন সামগ্ৰি পাচ্ছেন না ,রেশন সামগ্ৰি ঠিকমত পাচ্ছেন না এমনটা অভিযোগ করা হচ্ছে বিজেপির তরফ থেকে


সরকারি নির্দেশিকা থাকলেও সমস্ত গ্ৰাহকরা রেশন সামগ্ৰি পাচ্ছেন না ।সাধারন মানুষের কাছে রেশন সামগ্ৰি তুলে দেওয়ার ক্ষেত্র অনেকজায়গায় সমস‍্যা তৈরি হচ্ছে এমনটাই অভিযোগ বিজেপির তরফ থেকে ।সামগ্ৰি বিষয়ে সরব হয়েছে বিজেপি এবং বর্ধমানের মহকুমা শাসকের দরবারে হাজির হলেন বিজেপির কর্মী সমর্থকরা ।পাশাপাশি বিদ‍্যুত বিল মকুব করা লকডাউনের পরিস্থিতির মধ‍্যে নাজেহাল হয়ে পরেছে মানুষজন জনজীবন বিপযস্ত ,সেইরকম জায়গায় দারিয়ে মানুষের সঙ্গে যাতে পদক্ষেপ গ্ৰহন করে প্রশাসন সেই দাবি নিয়ে সরব হয়েছে বিজেপি ।রেশন সামগ্ৰি ঠিকমত পাচ্ছেন না এমনটা অভিযোগ করা হচ্ছে বিজেপির তরফ থেকে ।সরকারি যে নির্দেশিকা রয়েছে সেই নির্দেশিকা থাকলেও সমস্ত মানুষের কাছে বিনামূল‍্যে রেশন সামগ্ৰি পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সমস‍্যা তৈরি হচ্ছে এমনটা অভিযোগ ।এছারাও যেসমস্ত নির্দেশিকা রয়েছে তা ঠিকমত পালন করা হচ্ছে না এমটাই দাবি নিয়ে সরব প্রশাসনের দরবারে বিজেপি কর্মীরা ।  পাপাই সরকারের রিপোর্ট  acn life news





Others News

শাশুড়িকে পুড়িয়ে মারলো জামাই : এলাকায় চাঞ্চল্য ভাতাড়

শাশুড়িকে পুড়িয়ে মারলো জামাই : এলাকায় চাঞ্চল্য ভাতাড়


ভাতারের বাসুদা গ্রামে শাশুড়ি কে পুড়িয়ে মারল জামাই, এলাকায় ব্যাপক চাঞ্চল্য।

পূর্ব বর্ধমান জেলার ভাতারের বাসুদা গ্রামে মাসি শাশুড়ি কে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারল জামাই। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ভাতারের বাসুদা গ্রামে।
উল্লেখ্য জামাই কৃষ্ণ মালিক বাড়ি পান্ডুয়াই। তার বিয়ে হয়েছিল ভাতারের কুমারুনগ্রামে গঙ্গা মালিকের সঙ্গে আট বছর আগে। তাদের সাত বছরের একটি পুত্র সন্তান রয়েছে।গঙ্গা মালিকের অভিযোগ গত শুক্রবার তাকে তার স্বামী মারধর করে এবং বাড়ী থেকে বের করে দেয়। সে পান্ডুয়া থেকে চলে আসে ভাতারের তার মাসির বাড়ি বাসুদা গ্রামে।
এরপর তার স্বামী অর্থাৎ কৃষ্ণ মালিক গতকাল অর্থাৎ সোমবার তার মাসি শাশুড়ির বাড়ি বাসুদা গ্রামে আসেন। সেখানে তার মাসি শাশুড়ি জ্যোৎস্না মাল ও শ্বশুর অজিত মালের সঙ্গে বকাবকি করেন এবং হুমকি দেন তাদেরকে পুড়িয়ে মারবেন।

কৃষ্ণ মাল বকাবকি করে তার বোনের বাড়ি ভাতারের খুরুল গ্রামে চলে যায়।রাত্রি 11 টার সময় এসে ঘরে শুয়ে থাকা তার মাসি শাশুড়ি জ্যোৎস্না মাল ও অজিত মালকে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারতে চাই। ঘটনাস্থলেই তার শাশুড়ি জ্যোৎস্না মাল মারা যান অজিত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বর্ধমান মেডিকেল কলেজে।

ঘটনার খবর পেয়ে ভাতার থানার পুলিশ কৃষ্ণ মালিক কে মেমারির হাসপুকুর মোড় থেকে গ্রেপ্তার করে। আজ তাকে বিচার বিভাগের জন্য বর্ধমান কোর্টে পাঠানো হচ্ছে।

মৃত জ্যোৎস্না মালের পরিবারের লোকজনের দাবি কৃষ্ণ মালিকের কঠিন সাজা হোক।
সমগ্র ঘটনায় এলাকায় শোকের ছায়া।
ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট। ACN LIFE NEWS