পোষ্টার ব‍্যানার নিয়ে প্রতিবাদে সামিল হন বাম ছাত্র সংগঠন ভারতের ছাত্র ফেডারেশনের সমর্থকরা

7th May 2020 5:06 pm বর্ধমান
  পোষ্টার ব‍্যানার নিয়ে প্রতিবাদে সামিল হন  বাম ছাত্র সংগঠন ভারতের ছাত্র ফেডারেশনের সমর্থকরা


গোটা রাজ‍্যের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলাতেও বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সামনে আন্দোলন কর্মসূচিতে সামিল  বাম ছাত্র সংগঠন ভারতের ছাত্র ফেডারেশন ।একাধিক দাবিতে সচ্চার হয়েছে এস এ ফাইয়ের কর্মীসমর্থকরা। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রাজবাটি ক‍্যাম্পাসের সামনে স‍্যোশাল ডিসস্ট‍্যান্ড মেন্টেন করে বৃহস্পতিবার  পোষ্টার ব‍্যানার নিয়ে প্রতিবাদে সামিল হন  বাম ছাত্র সংগঠন ভারতের ছাত্র ফেডারেশনের সমর্থকরা ।ইউ জি সির যে নির্দেশ রয়েছে সেই নির্দেশ কার্যকর করার ক্ষেত্রে যেসমস্ত সমস‍্যা তৈরি হয়েছে ।পাশাপাশি ইউ জি সির নির্দেশ মানা হচ্ছেনা ঠিকমত করে এমনটাই বলছেন বাম ছাত্র সংগঠনের সদস‍্যরা। এবং যে অনলাইন ক্লাস করার কথা বলা হচ্ছে সেই অনলাইনের সিস্টেম সবার কাছে পৌঁছে দেওয়া হয়।সেই বিষয়ে কতৃপক্ষকে যথপোযুক্ত পদক্ষেপ গ্ৰহন করতে হবে এমটাই দাবি করা হয়েছে বাম ছাত্র সংগঠন ভারতের ছাত্র ফেডারেশনের তরফ থেকে ।যেসমস্ত জায়গায় এধরনের পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সমস‍্যা তৈরি হচ্ছে সেখানে প্রশাসনিক হস্তক্ষেপ জরুরি এমনটাই দাবি রয়েছে ছাত্র সংগঠনের তরফ থেকে দরিদ্র পরিবারের যেসমস্ত পড়ুয়ারা রয়েছে তাদের ছাত্রাবাসে থাকা যে ফিজ সেই ফিজ বাতিল করতে হবে নেওয়া চলবে না, এছারাও অনান‍্য অনেক দাবি রয়েছে এই ছাত্র সংগঠনের তরফ থেকে । 

 

পাপাই সরকারের রিপোর্ট acn life news





Others News

শাশুড়িকে পুড়িয়ে মারলো জামাই : এলাকায় চাঞ্চল্য ভাতাড়

শাশুড়িকে পুড়িয়ে মারলো জামাই : এলাকায় চাঞ্চল্য ভাতাড়


ভাতারের বাসুদা গ্রামে শাশুড়ি কে পুড়িয়ে মারল জামাই, এলাকায় ব্যাপক চাঞ্চল্য।

পূর্ব বর্ধমান জেলার ভাতারের বাসুদা গ্রামে মাসি শাশুড়ি কে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারল জামাই। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ভাতারের বাসুদা গ্রামে।
উল্লেখ্য জামাই কৃষ্ণ মালিক বাড়ি পান্ডুয়াই। তার বিয়ে হয়েছিল ভাতারের কুমারুনগ্রামে গঙ্গা মালিকের সঙ্গে আট বছর আগে। তাদের সাত বছরের একটি পুত্র সন্তান রয়েছে।গঙ্গা মালিকের অভিযোগ গত শুক্রবার তাকে তার স্বামী মারধর করে এবং বাড়ী থেকে বের করে দেয়। সে পান্ডুয়া থেকে চলে আসে ভাতারের তার মাসির বাড়ি বাসুদা গ্রামে।
এরপর তার স্বামী অর্থাৎ কৃষ্ণ মালিক গতকাল অর্থাৎ সোমবার তার মাসি শাশুড়ির বাড়ি বাসুদা গ্রামে আসেন। সেখানে তার মাসি শাশুড়ি জ্যোৎস্না মাল ও শ্বশুর অজিত মালের সঙ্গে বকাবকি করেন এবং হুমকি দেন তাদেরকে পুড়িয়ে মারবেন।

কৃষ্ণ মাল বকাবকি করে তার বোনের বাড়ি ভাতারের খুরুল গ্রামে চলে যায়।রাত্রি 11 টার সময় এসে ঘরে শুয়ে থাকা তার মাসি শাশুড়ি জ্যোৎস্না মাল ও অজিত মালকে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারতে চাই। ঘটনাস্থলেই তার শাশুড়ি জ্যোৎস্না মাল মারা যান অজিত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বর্ধমান মেডিকেল কলেজে।

ঘটনার খবর পেয়ে ভাতার থানার পুলিশ কৃষ্ণ মালিক কে মেমারির হাসপুকুর মোড় থেকে গ্রেপ্তার করে। আজ তাকে বিচার বিভাগের জন্য বর্ধমান কোর্টে পাঠানো হচ্ছে।

মৃত জ্যোৎস্না মালের পরিবারের লোকজনের দাবি কৃষ্ণ মালিকের কঠিন সাজা হোক।
সমগ্র ঘটনায় এলাকায় শোকের ছায়া।
ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট। ACN LIFE NEWS