এই পৃথিবীতে তাদের মতো মানুষ আছে তাই মানবতা বেঁচে আছে

7th May 2020 6:03 pm আসানসোল
এই পৃথিবীতে তাদের মতো মানুষ আছে তাই মানবতা বেঁচে আছে


রাণীগঞ্জ থানা অন্তর্গত রানিসায়ের মোড় এলাকায় দু নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে এই তীব্র রোদে চার জন শ্রমিককে হেঁটে যেতে দেখে জে কে নগর নবনীত ক্লাবের সদস্যরা তাদিগে জিজ্ঞাসা করায় তারা বলে যে তারা বিহারের কাটিহার যাবে । তারা দুদিন অভুক্ত আছে । এই কথা শোনার পর নবনীত ক্লাবের সদস্যরা বিষয়টি  স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা সদন  সিংকে জানায় । এরপর সদন সিং ও পশ্চিম বর্ধমান তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক রুপেশ যাদব ও নবনীত ক্লাবের সদস্যরা তাদের খাবারের ব্যবস্থা করে । এছাড়াও যাবার সময় সদন সিং রুপেশ যাদব নবনীত ক্লাবের মুরারি বর্মন ও চিকিৎসক ও স্থানীয় সমাজসেবী বিকাশ রাউতের পক্ষ থেকে প্রত্যেক শ্রমিকের হাতে দু হাজার টাকা করে দেওয়া হয় । এই সাহায্য পেয়ে শ্রমিকরা যারপরনাই খুশি । তারা বলে যে এই পৃথিবীতে তাদের মতো মানুষ আছে তাই মানবতা বেঁচে আছে

আলি হুসেনের রিপোর্ট acn life news





Others News

আজ রঘুনাথপুর কংগ্রেস অফিস থেকে খাবার বিতরণ

আজ রঘুনাথপুর কংগ্রেস অফিস  থেকে খাবার বিতরণ


আজ রঘুনাথপুর কংগ্রেস অফিস  থেকে খাবার বিতরণ করা হয়। জেলা কংগ্রেসের সভাপতির উপস্থিতিতে অন্তত ৫০০ জন মানুষ দুপুরের খাবার খেলেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর à§§ নং ব্লক কংগ্রেস সভাপতি পূর্ণেন্দু  পাণ্ডা এবং সেবাদলের চেয়ারম্যান অমল হালদার।আজ ভাত, ডাল , আলু পটলের তরকারি, আমের চাটনি এবং বোঁদে খাওয়ানো হয়।