কংগ্রেসের পক্ষ থেকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটকে একটি স্মারকলিপি পেশ

8th May 2020 4:01 pm আসানসোল
কংগ্রেসের পক্ষ থেকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটকে একটি স্মারকলিপি পেশ


শুক্রবার জেলা কংগ্রেসের পক্ষ থেকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটকে একটি স্মারকলিপি পেশ করা হয় । এই স্মারকলিপিতে পশ্চিম বর্ধমান জেলা নিয়ে কিছু আশঙ্কার কথা বলা হয় । পশ্চিম বর্ধমান জেলা যে এখনও অরেঞ্জ জোনে আছে তার জন্য চিকিৎসক ও স্বাস্থ্য কর্মী সহ পুলিশকেও কুর্নিশ জানানো হয় । যেভাবে পুলিশ কর্মীরা প্রাণের ঝুঁকি নিয়ে লকডাউনের পালন করাচ্ছেন তার জন্য তাদিগে ধন্যবাদ জানানো হয় । কিন্তু তেসরা মের পর যেভাবে বিশাল সংখ্যক মানুষ লকডাউনকে উপেক্ষা করে চলেছেন তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয় । জেলা কংগ্রেস সভাপতি তরুণ রায়ের নেতৃত্বে আসা কংগ্রেস কর্মীরা পুলিশকে তেসরা মের আগের মতোই কড়াকড়ি করতে অনুরোধ করেন যাতে এই মারণ রোগ ছড়াতে না পারে । এরই সাথে তরুণ রায় জানান যে তিনি প্রদেশ কংগ্রেস সভাপতিকে আবেদন করবেন যাতে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চিঠি লিখে পশ্চিম বর্ধমান জেলার বাস্তবতার ব্যাপারে অবহিত করান ।
আসানসোল থেকে মহ আলি হুসেনের রিপোর্টে





Others News