আজ রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬০তম জন্মদিবস উপলক্ষে পূর্ব বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে একটি র‍্যালি বের হয়

8th May 2020 4:06 pm বর্ধমান
আজ রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬০তম জন্মদিবস উপলক্ষে পূর্ব বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে একটি র‍্যালি বের হয়


আজ রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬০তম জন্মদিবস উপলক্ষে পূর্ব বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি বর্ধমানের কার্জনগেট থেকে শুরু করে বিরহাটা হয়ে শেষ হয় ।র‍্যালিতে ২টো সুসজ্জিত ট‍্যাবলো বের হয় ।এই পদযাত্রায় উপস্থিত ছিলেন বর্ধমানের পুলিশ সুপার ভাষ্কর মুখোপাধ্যায় ,উপস্থিত ছিলেন ডি এস পি হেডকোয়ার্টার সৌভিক পাত্র ,বর্ধমান থানার আই সি পিন্টু সাহা সহ অনান‍্য উচ্চপ্রদস্থ পুলিশ  আধিকারিকরা উপস্থিত ছিলেন এদিন এখানে ।পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট ।





Others News

শাশুড়িকে পুড়িয়ে মারলো জামাই : এলাকায় চাঞ্চল্য ভাতাড়

শাশুড়িকে পুড়িয়ে মারলো জামাই : এলাকায় চাঞ্চল্য ভাতাড়


ভাতারের বাসুদা গ্রামে শাশুড়ি কে পুড়িয়ে মারল জামাই, এলাকায় ব্যাপক চাঞ্চল্য।

পূর্ব বর্ধমান জেলার ভাতারের বাসুদা গ্রামে মাসি শাশুড়ি কে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারল জামাই। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ভাতারের বাসুদা গ্রামে।
উল্লেখ্য জামাই কৃষ্ণ মালিক বাড়ি পান্ডুয়াই। তার বিয়ে হয়েছিল ভাতারের কুমারুনগ্রামে গঙ্গা মালিকের সঙ্গে আট বছর আগে। তাদের সাত বছরের একটি পুত্র সন্তান রয়েছে।গঙ্গা মালিকের অভিযোগ গত শুক্রবার তাকে তার স্বামী মারধর করে এবং বাড়ী থেকে বের করে দেয়। সে পান্ডুয়া থেকে চলে আসে ভাতারের তার মাসির বাড়ি বাসুদা গ্রামে।
এরপর তার স্বামী অর্থাৎ কৃষ্ণ মালিক গতকাল অর্থাৎ সোমবার তার মাসি শাশুড়ির বাড়ি বাসুদা গ্রামে আসেন। সেখানে তার মাসি শাশুড়ি জ্যোৎস্না মাল ও শ্বশুর অজিত মালের সঙ্গে বকাবকি করেন এবং হুমকি দেন তাদেরকে পুড়িয়ে মারবেন।

কৃষ্ণ মাল বকাবকি করে তার বোনের বাড়ি ভাতারের খুরুল গ্রামে চলে যায়।রাত্রি 11 টার সময় এসে ঘরে শুয়ে থাকা তার মাসি শাশুড়ি জ্যোৎস্না মাল ও অজিত মালকে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারতে চাই। ঘটনাস্থলেই তার শাশুড়ি জ্যোৎস্না মাল মারা যান অজিত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বর্ধমান মেডিকেল কলেজে।

ঘটনার খবর পেয়ে ভাতার থানার পুলিশ কৃষ্ণ মালিক কে মেমারির হাসপুকুর মোড় থেকে গ্রেপ্তার করে। আজ তাকে বিচার বিভাগের জন্য বর্ধমান কোর্টে পাঠানো হচ্ছে।

মৃত জ্যোৎস্না মালের পরিবারের লোকজনের দাবি কৃষ্ণ মালিকের কঠিন সাজা হোক।
সমগ্র ঘটনায় এলাকায় শোকের ছায়া।
ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট। ACN LIFE NEWS