মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে লক্ষীর ভাঁড় তুলে দিলেন পঞ্চম শ্রেণীর পড়ুয়া শিবম চ‍্যাটার্জী

8th May 2020 6:32 pm বর্ধমান
মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে লক্ষীর ভাঁড় তুলে দিলেন পঞ্চম শ্রেণীর পড়ুয়া শিবম চ‍্যাটার্জী


করোনা ভাইরাসে সংক্রমন রোধে মুখ‍্যমন্ত্রী মমতা বন্ধ‍্যোপাধ‍্যায় সমাজের সর্বস্তরের মানুষের কাছে আর্থিক অনুদানের আবেদন করেছে সেই আবেদনে সাড়া দিয়ে এগিয়ে আসছেন সমাজের সর্বস্তরের মানুষজন ,।এবার পূর্ব বর্ধমানের গলসির ১ব্লকের লোহা সন্তোষপুর এলাকায় এক পঞ্চম শ্রেনীর পড়ুয়া শিবম চ‍্যাটার্জী এগিয়ে এল মুখ‍্যমন্ত্রীর ত্রান তহবিলে সহায়তা নিয়ে ।লক্ষীর ভাঁর তুলে দিলেন শুক্রবার ওই পড়ুয়া জেলাশাসক বিজয় ভারতীর হাতে।এবং তার সাথে উপস্থিত ছিলেন তাঁর বাবা হিমাদ্রী চ‍্যাটার্জী হিমাদ্রিবাবু তিনিও এদিন মূখ‍্যমন্ত্রীর ত্রানতহবিলে জেলাশাসক ও মন্ত্রী স্বপন দেবনাথের হাতে à§§à§«,০০০ টাকার একটি চেক তুলে দেন ।এদিন উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ ,উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলাপরিষদের সভাধিপতি সম্পা ধারা।বিগত বেশ কয়েকবছর ধরেই পঞ্চম শ্রেনীর ওই পড়ুয়া লক্ষীর ভাঁড়ে সঞ্চিত অর্থ জমিয়ে রেখেছিল এবং সেই অর্থ দিয়ে ওই পড়ুয়া একটি সাইকেল কিনবে বলে ঠিক করেছিল ,কিন্তু বর্তমান পরিস্থিতিতে যে বিশ্বজুরে মহামারি আকার ধারন করেছে রাজ‍্য জুরেও দেখা দিয়েছে সেই প্রবনতা রাজ‍্যসরকারের তরফ থেকেও সর্তকতা অবলম্বন করা হয়েছে, এছারাও গোটা দেশ এবং রাজ‍্যজুরে লকডাউন চলছে সমাজের সর্বস্তরের মানুষজন এগিয়ে আসছেন মূখ‍্যমন্ত্রীর তহবিলে সাহায‍্য করার জন‍্য ।বিভিন্ন স্বেচ্ছাসেবি সংস্থা বিভিন্ন রাজনৈতিক দল এগিয়ে আসছে ।কিন্তু তার পাশাপাশি এগিয়ে এল এই  ক্ষুদে পড়ুয়া।পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট 





Others News

শাশুড়িকে পুড়িয়ে মারলো জামাই : এলাকায় চাঞ্চল্য ভাতাড়

শাশুড়িকে পুড়িয়ে মারলো জামাই : এলাকায় চাঞ্চল্য ভাতাড়


ভাতারের বাসুদা গ্রামে শাশুড়ি কে পুড়িয়ে মারল জামাই, এলাকায় ব্যাপক চাঞ্চল্য।

পূর্ব বর্ধমান জেলার ভাতারের বাসুদা গ্রামে মাসি শাশুড়ি কে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারল জামাই। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ভাতারের বাসুদা গ্রামে।
উল্লেখ্য জামাই কৃষ্ণ মালিক বাড়ি পান্ডুয়াই। তার বিয়ে হয়েছিল ভাতারের কুমারুনগ্রামে গঙ্গা মালিকের সঙ্গে আট বছর আগে। তাদের সাত বছরের একটি পুত্র সন্তান রয়েছে।গঙ্গা মালিকের অভিযোগ গত শুক্রবার তাকে তার স্বামী মারধর করে এবং বাড়ী থেকে বের করে দেয়। সে পান্ডুয়া থেকে চলে আসে ভাতারের তার মাসির বাড়ি বাসুদা গ্রামে।
এরপর তার স্বামী অর্থাৎ কৃষ্ণ মালিক গতকাল অর্থাৎ সোমবার তার মাসি শাশুড়ির বাড়ি বাসুদা গ্রামে আসেন। সেখানে তার মাসি শাশুড়ি জ্যোৎস্না মাল ও শ্বশুর অজিত মালের সঙ্গে বকাবকি করেন এবং হুমকি দেন তাদেরকে পুড়িয়ে মারবেন।

কৃষ্ণ মাল বকাবকি করে তার বোনের বাড়ি ভাতারের খুরুল গ্রামে চলে যায়।রাত্রি 11 টার সময় এসে ঘরে শুয়ে থাকা তার মাসি শাশুড়ি জ্যোৎস্না মাল ও অজিত মালকে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারতে চাই। ঘটনাস্থলেই তার শাশুড়ি জ্যোৎস্না মাল মারা যান অজিত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বর্ধমান মেডিকেল কলেজে।

ঘটনার খবর পেয়ে ভাতার থানার পুলিশ কৃষ্ণ মালিক কে মেমারির হাসপুকুর মোড় থেকে গ্রেপ্তার করে। আজ তাকে বিচার বিভাগের জন্য বর্ধমান কোর্টে পাঠানো হচ্ছে।

মৃত জ্যোৎস্না মালের পরিবারের লোকজনের দাবি কৃষ্ণ মালিকের কঠিন সাজা হোক।
সমগ্র ঘটনায় এলাকায় শোকের ছায়া।
ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট। ACN LIFE NEWS