লক ডাউনে ব্লাড ব্যাঙ্কে সংকট / রক্তদান শিবিরের আয়োজন তৃনমূল কংগ্রেসের শিক্ষক সংগঠনে

9th May 2020 4:26 pm আসানসোল
লক ডাউনে ব্লাড ব্যাঙ্কে সংকট / রক্তদান শিবিরের আয়োজন তৃনমূল কংগ্রেসের শিক্ষক সংগঠনে


লক ডাউনে ব্লাড ব্যাঙ্কে সংকট / রক্তদান শিবিরের আয়োজন তৃনমূল কংগ্রেসের শিক্ষক সংগঠনের........ বার্ণপুরঃ লক ডাউনের জন্য আসানসোল জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে রক্ত সংকট দেখা দিয়েছে। সেই সংকট আটকাতে শনিবার বার্ণপুরে তৃনমুল কংগ্রেসের শিক্ষক সংগঠনের তরফে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেই শিবিরে উপস্থিত ছিলেন আসানসোল পুরনিগমের মেয়র তথা পশ্চিম বর্ধমান জেলা তৃনমুল কংগ্রেসের সভাপতি জিতেন্দ্র তেওয়ারি। মেয়র রক্তদাতাদের হাতে সার্টিফিকেট দিয়ে সম্মানিত করেন। মেয়র বলেন, এই সংকটের সময় তৃনমুল কংগ্রেসের শিক্ষক সংগঠন রক্ত দান শিবিরের আয়োজন করে নিজেদের দায়িত্ব পালন করেছে। এইভাবেই তৃনমুল কংগ্রেস বিভিন্ন স্তরে কাজ করে সাধারণ মানুষের সেবা করছে ও তাদের পাশে দাঁড়িয়েছে। জননেত্রী মমতা বন্দোপাধ্যায়ের দেখানো পথ ও আদর্শে অনুপ্রাণিত হয়ে তৃনমুল কংগ্রেসের নেতা ও কর্মীরা প্রতিদিন সেবার কাজ করে যাচ্ছে।





Others News