আবারও মেমারী ২নং ব্লকে এক মহিলার করোনা পজিটিভ

11th May 2020 3:05 pm বর্ধমান
আবারও মেমারী ২নং ব্লকে এক মহিলার করোনা পজিটিভ


আবারও মেমারী ২নং ব্লকে এক মহিলার করোনা পজিটিভ :-                                 à¦ªà§‚র্ব বর্ধমান জেলার শহরে  পঞ্চম এবার নতুন করোনা আক্রান্তর সন্ধান মিলল মেমারির কুচুট জিপি পাহাড়হাটী গ্ৰামে বাকারপুল পাড়ায়।দিন চারেক আগেই পূর্ব বর্ধমান শহড়ে মেমারির পৌরসভা à§­ নম্বর ওয়ার্ডের সোমেশ্বরতলা এলাকায় এক যুবকের শরীরে করোনা পজেটিভ পাওয়া গিয়েছিল ।আবারও নতুন করোনা পজেটিভের সন্ধান মিললো পূর্ব বর্ধমান শহরের মেমারি থানা এলাকায় মেমারির কুচুট জিপি পাহাড়হাটী গ্ৰামে বাকারপুল পাড়ায় এক গৃহবধূর শরীরে ।তিনি এখন কোলকাতার আমরিতে চিকিৎসাধীন রয়েছেন।আক্রান্তের সরাসরি সংস্পর্শে থাকায় আক্রান্তের বাবা, মা, দিদি ,কাকা ও কাকিমাকেও গাংপুরে কোভিড ১৯ প্রথম ও দ্বীতিয় স্তর হাসপাতালে পাঠানো হয়েছে ।জেলা প্রশাসনের সোমবার এদিন জেলাশাসক বিজয়ভারতী জানান ,দক্ষিন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন ।ওই মহিলার করোনা পরিক্ষার জন‍্য দুবার নমুনা সংগ্ৰহ করা হয় তখনও পর্যন্ত নেগেটিভ আসে ,তৃতীয়বার টেস্ট করা হলে কোভিড ১৯পজেটিভ ধরা পড়ে।এদিকে এদিন কার্যত এই ঘটনার পরেই পুলিশের পক্ষ থেকে ওই সংলগ্ন এলাকা বাঁশ দিয়ে ঘিরতে শুরু করে দিয়েছে ।পাশাপাশি এদিন ওই এলাকা স‍্যানিটাইজ করা হচ্ছে ।পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট ।





Others News

শাশুড়িকে পুড়িয়ে মারলো জামাই : এলাকায় চাঞ্চল্য ভাতাড়

শাশুড়িকে পুড়িয়ে মারলো জামাই : এলাকায় চাঞ্চল্য ভাতাড়


ভাতারের বাসুদা গ্রামে শাশুড়ি কে পুড়িয়ে মারল জামাই, এলাকায় ব্যাপক চাঞ্চল্য।

পূর্ব বর্ধমান জেলার ভাতারের বাসুদা গ্রামে মাসি শাশুড়ি কে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারল জামাই। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ভাতারের বাসুদা গ্রামে।
উল্লেখ্য জামাই কৃষ্ণ মালিক বাড়ি পান্ডুয়াই। তার বিয়ে হয়েছিল ভাতারের কুমারুনগ্রামে গঙ্গা মালিকের সঙ্গে আট বছর আগে। তাদের সাত বছরের একটি পুত্র সন্তান রয়েছে।গঙ্গা মালিকের অভিযোগ গত শুক্রবার তাকে তার স্বামী মারধর করে এবং বাড়ী থেকে বের করে দেয়। সে পান্ডুয়া থেকে চলে আসে ভাতারের তার মাসির বাড়ি বাসুদা গ্রামে।
এরপর তার স্বামী অর্থাৎ কৃষ্ণ মালিক গতকাল অর্থাৎ সোমবার তার মাসি শাশুড়ির বাড়ি বাসুদা গ্রামে আসেন। সেখানে তার মাসি শাশুড়ি জ্যোৎস্না মাল ও শ্বশুর অজিত মালের সঙ্গে বকাবকি করেন এবং হুমকি দেন তাদেরকে পুড়িয়ে মারবেন।

কৃষ্ণ মাল বকাবকি করে তার বোনের বাড়ি ভাতারের খুরুল গ্রামে চলে যায়।রাত্রি 11 টার সময় এসে ঘরে শুয়ে থাকা তার মাসি শাশুড়ি জ্যোৎস্না মাল ও অজিত মালকে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারতে চাই। ঘটনাস্থলেই তার শাশুড়ি জ্যোৎস্না মাল মারা যান অজিত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বর্ধমান মেডিকেল কলেজে।

ঘটনার খবর পেয়ে ভাতার থানার পুলিশ কৃষ্ণ মালিক কে মেমারির হাসপুকুর মোড় থেকে গ্রেপ্তার করে। আজ তাকে বিচার বিভাগের জন্য বর্ধমান কোর্টে পাঠানো হচ্ছে।

মৃত জ্যোৎস্না মালের পরিবারের লোকজনের দাবি কৃষ্ণ মালিকের কঠিন সাজা হোক।
সমগ্র ঘটনায় এলাকায় শোকের ছায়া।
ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট। ACN LIFE NEWS