গ্রীষ্মের প্রচন্ড দাবদাহে ব্লাড ব্যাংক গুলোতে এমনিতেই দেখা যায় রক্তের প্রবল ঘাটতি । তার ওপর এখন চলছে লকডাউন । যার জন্য আয়োজন করা সম্ভব হচ্ছে না কোন বড়োসড়ো রক্তদান শিবিরের । তাই রক্তের ï¿

11th May 2020 4:37 pm পুরুলিয়া
গ্রীষ্মের প্রচন্ড দাবদাহে ব্লাড ব্যাংক গুলোতে এমনিতেই দেখা যায় রক্তের প্রবল ঘাটতি । তার ওপর এখন চলছে লকডাউন । যার জন্য আয়োজন করা সম্ভব হচ্ছে না কোন বড়োসড়ো রক্তদান শিবিরের । তাই রক্তের ï¿


[4:37 PM, 5/11/2020] RATAN: গ্রীষ্মের প্রচন্ড দাবদাহে ব্লাড ব্যাংক গুলোতে এমনিতেই দেখা যায় রক্তের প্রবল ঘাটতি । তার ওপর এখন চলছে লকডাউন । যার জন্য আয়োজন করা সম্ভব হচ্ছে না কোন বড়োসড়ো রক্তদান শিবিরের । তাই রক্তের এই  ঘাটতি মেটাতে ইতিমধ্যেই এগিয়ে এসেছে প্রশাসন ও কিছু মহানুভব মানুষ । 

সোমবার শহর রঘুনাথপুরের এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা অরবিন্দ পাল ঠিক এভাবেই রক্তদান করার উদ্দেশ্যে পৌঁছে যান রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাংকে ।  এদিন রক্তদান করতে করতে তিনি জানান, সামাজিক দায়বদ্ধতার খাতিরে এই নিয়ে তিনি ২২ বার রক্ত দান করছেন । পাশাপাশি তিনি, এই সংকটজনক পরিস্থিতিতে এলাকার সকল মানুষকে হাসপাতালের ব্লাড ব্যাংকে এসে রক্তদান করার আহ্বান জানান ।


রঘুনাথপুর থেকে হানিফ শেখের রিপোর্ট

 





Others News

দলবদল নিয়ে চাপানউতোর ( পুরুলিয়া )

দলবদল নিয়ে চাপানউতোর  ( পুরুলিয়া )


ফের বড় ভাঙ্গনের মুখে জেলা বিজেপি। দলের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে এবার দল ছাড়লেন বিজেপি টিকিটে জয়ী আট জন পঞ্চায়েত সমিতির সদস্য।রঘুনাথপুরে আয়োজিত এই যোগদান সভায় উপস্থিত ছিলেন পুরুলিয়ার পর্যবেক্ষক তথারাজ্যের মন্ত্রী মলয় ঘটক এবং পুরুলিয়া জেলা সভাপতি শান্তিরাম মাহাতো সহ অন্যান্য নেতৃবৃন্দ। যোগদানকারী সদস্যরা জানান মানুষ অনেক আশা-আকাঙ্ক্ষা নিয়ে আমাদের জিতিয়েছিল কিন্তু বিজেপিতে থেকে  মানুষের জন্য কোন কাজই করতে পারছিলাম না। লকডাউন সময় মানুষের দুর্দশায় কোন জেলা স্তরের বিজেপি নেতাকে আমরা পাশে পাইনি। বিপুল ভোটে জেতা সাংসদ আমাদের খোঁজ নেয়নি। তাই উন্নয়নের স্বার্থে বাধ্য হয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। অন্যদিকে বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো দাবি করেন, যারা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করছে তাদেরকে বিজেপি আগেই দল থেকে বহিষ্কার করেছে। ওইসব ব্যক্তিত্ব যে দলেই যাক বিজেপির কোন ক্ষতি হবে না।                                  পুরুলিয়া থেকে হানিফ শেখ এর রিপোর্ট

https://www.facebook.com/watch/?v=700287027183640