বচসাকে কেন্দ্র করে এক ব্যক্তির খুনের ঘটনা ঘটলো বাঁকুড়ার পাত্রসায়র থানা এলাকার তেলিরডাঙ্গা গ্রামে।

11th May 2020 10:10 pm বাঁকুড়া
বচসাকে কেন্দ্র করে এক ব্যক্তির খুনের ঘটনা ঘটলো বাঁকুড়ার পাত্রসায়র থানা এলাকার তেলিরডাঙ্গা গ্রামে।


দেবব্রত মন্ডল , বাঁকুড়াঃ বচসাকে কেন্দ্র করে এক ব্যক্তির খুনের ঘটনা ঘটলো বাঁকুড়ার পাত্রসায়র থানা এলাকার তেলিরডাঙ্গা গ্রামে। মৃতের নাম তারাপদ লোহার (৫৫)। পুলিশ এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে দু'জনকে আটক করেছে।


স্থানীয় সূত্রে খবর, গত রবিবার গ্রামের পুকুরে স্নান করার সময় স্বরুপ ও গাজন লোহার নামে দুই ব্যক্তির সঙ্গে তারাপদ লোহারের বচসা বাধে। পরে তা হাতাহাতির পর্যায়ে চলে যায়। এই ঘটনায় গুরুতর জখম হন তারাপদ লোহার। তাকে দ্রুততার সঙ্গে পাত্রসায়র ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রবিবার তার মৃত্যু হয়। সোমবার সন্ধ্যায় ঐ মৃতদেহ গ্রামে নিয়ে এলে মৃতের পরিবার ও গ্রামবাসীরা বিক্ষোভ দেখাতে থাকেন। পরে পুলিশ গিয়ে বিক্ষোভ ছত্রভঙ্গ করে দেয়। মৃতের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পাত্রসায়র থানার পুলিশ স্বরুপ লোহার ও গাজন লোহার নামে দুই অভিযুক্ত আটক করে। পুলিশের পক্ষ থেকে ধৃতদের জিজ্ঞাসাবাদ ও ঘটনার তদন্ত চলছে বলে জানানো হয়েছে।





Others News

ফের পথ দুর্ঘটনার বলি 2 : অবরুদ্ধ 60 নং জাতীয় সড়ক ( বাঁকুড়া )

ফের পথ দুর্ঘটনার বলি 2 : অবরুদ্ধ 60 নং জাতীয় সড়ক  ( বাঁকুড়া )


পথ দুর্ঘটনার কেন্দ্র করে উত্তেজনা বাঁকুড়ার মেজিয়ায়। অবরুদ্ধ বাঁকুড়া- রানিগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়ক।


ফের পথদুর্ঘটনার বলি ২, বাঁকুড়া- রানীগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়কের তারাপুরের কাছে ঘটে এই মর্মান্তিক পথদুর্ঘটনা।ঘটনাটি ঘটে গতকাল গভীর রাতে। স্থানীয় সূত্রে খবর মেজিয়ার দুই বাসিন্দা অমিত দাস ও সুমন ভট্টাচার্য বাইকে করে দুর্লভপুর থেকে মেজিয়া অভিমুখে আসছিলেন। সে সময়  বাঁকুড়া রানীগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়কের মেজিয়ার তারাপুরের কাছে কোনো এক অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই দুই বাইক আরোহীর। রাতেই মৃতদেহ দুটি ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে মেজিয়া থানার পুলিশ। দেহ দুটিকে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠাবে পুলিশ ।এই দিকে এই ঘটনার পরিপেক্ষিতে আজ ভোর থেকে অবরুদ্ধ হয়ে পড়েছে এই জাতীয় সড়ক। স্থানীয় বাসিন্দারা মৃত দুই পরিবারের সদস্যদের ক্ষতিপূরণের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন।অবরোধ এখনো চলছে। লাইন বাই লাইন দাঁড়িয়ে রয়েছে একাধিক লরি ও বাস। হয়রানির শিকার হচ্ছেন নিত্য পথযাত্রী  থেকে শুরু করে স্থানীয় মানুষজন।                                                                                                                                                               à¦¬à¦¾à¦à¦•ুড়া থেকে দেবব্রত মন্ডলের রিপোর্ট