"ভিনরাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিকদের পাশে বড়রা চেতনা চ্যারিটেবল ট্রাস্ট "
বীরভূম জেলার খয়রাশোল ব্লকের কাখড়তলা থানার কদমডাঙ্গায় আটক ভিনরাজ্যের দুইশো আদিবাসী দলিত ইটভাটা শ্রমিকদের বিগত চারদিন ধরে দুবেলা ভাত ও টিফিন খাবার দিয়ে মানবিকতার অনন্য নজির গড়লেন বড়রা চেতোনা চ্যারিটেবল ট্রাস্টের সম্পাদক তথা বিশিষ্ট সমাজসেবী সেখ আলাউদ্দিন।ট্রাস্টের সভাপতি সেখ সামিউদ্দিন বলেন বড়রা চেতোনা চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে ভিনরাজ্যের ভিনধর্মের প্রায় দুইশো পরিযায়ী শ্রমিকদের খাবার দিচ্ছেন।তিনি বলেন এখানে কারো ধর্মের রং না দেখে শুধুমাত্র মানুষ হিসাবেই মানুষের পাশে দাড়িয়েছি।এই ট্রাস্টের সদস্য মুসলিম যুবকরা আজ চারদিন যাবত আদিবাসি দলিত শ্রমিকদের সেবা করে সম্প্রীতির নজির গড়েছেন।সেই সাথে স্থানীয় পুলিশ প্রশাসন ও সিভিক ভোলেন্টার্স গন রাতদিন নজরদারি করেছেন।আজ তাদের খয়রাশোল ব্লক প্রশাসনের নির্দেশানুযায়ী নিজেদের গন্ত্যব্যস্থলে পাঠানো হয়।নিজেদের বাড়ি ফিরতে পেরে তারা অত্যন্য খুশি।সেই সাথে সাধুবাদ জানায় চারদিনের আত্মীয় চেতোনা চ্যারিটেবল ট্রাস্টের কর্মকর্তাদের।
বীরভুম থেকে সেখ রকিবউদ্দিনের রিপোর্ট ACN LIFE NEWS