সাফাই কর্মচারীরা প্রাণের ঝুঁকি নিয়ে আমাদের চারিপাশটি পরিষ্কার রাখছেন হাসপাতাল থেকে শুরু করে নালা নর্দমা পরিষ্কার করছেন তাদিগে সম্মানিত করা হয় এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই সাফাই কর্
13 মে 2011 পশ্চিমবঙ্গের 34 বছরের বাম শাসনের সমাপ্তি হয় এবং মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের হাতে এই রাজ্যের শাসনভার আসে । বুধবার এই দিনটির স্মরণে রাণীগঞ্জের রানিসায়েরে অবস্থিত তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় । এখানে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা সদন কুমার সিং ও সজল মাহাতো আজকের দিনটির গুরুত্বর বিষয়ে বক্তব্য রাখেন । । এরই সাথে কোরোনার এই ভয়ঙ্কর সংক্রমণ কালেও যে সমস্ত সাফাই কর্মচারীরা প্রাণের ঝুঁকি নিয়ে আমাদের চারিপাশটি পরিষ্কার রাখছেন হাসপাতাল থেকে শুরু করে নালা নর্দমা পরিষ্কার করছেন তাদিগে সম্মানিত করা হয় এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই সাফাই কর্মচারীদিগে রেশন দেওয়া হয় । এরই সাথে কোরোনা রোধে তাঁদের অবদানের স্বীকৃতি হিসেবে মালা পরিয়ে সম্মান জানানো হয়
Others News
আজ রঘুনাথপুর কংগ্রেস অফিস থেকে খাবার বিতরণ
আজ রঘুনাথপুর কংগ্রেস অফিস থেকে খাবার বিতরণ করা হয়। জেলা কংগ্রেসের সভাপতির উপস্থিতিতে অন্তত ৫০০ জন মানুষ দুপুরের খাবার খেলেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর ১ নং ব্লক কংগ্রেস সভাপতি পূর্ণেন্দু পাণ্ডা এবং সেবাদলের চেয়ারম্যান অমল হালদার।আজ ভাত, ডাল , আলু পটলের তরকারি, আমের চাটনি এবং বোঁদে খাওয়ানো হয়।