পাইকারি ফল ও সবজি কারবারিরা আতঙ্কিত ব্যবসায়ীরা

13th May 2020 5:06 pm বর্ধমান
পাইকারি ফল ও সবজি কারবারিরা আতঙ্কিত ব্যবসায়ীরা


পূর্ব বর্ধমান:-পূর্ব  বর্ধমান শহরের রানীগঞ্জ বাজার ও কার্জন গেট চত্বরের পাইকারি ফল ও সবজি কারবারিরা আতঙ্কিত।
বুধবার দুপুরে সাংবাদিক সম্মেলন করেন পূর্ব বর্ধমান চেম্বার অফ ট্রেডার্স এর সাধারণ সম্পাদক চন্দ্র বিজয় যাদব,এদিন তিনি জানান,গত সোমবার রাত্রি সাড়ে এগারোটা সময় আট জন ডাকাত দুস্কৃতি দল পাইকারি বাজারে এসে পেটি ভর্তি ফল ও টাকার কথা বলে গাড়ি চালক ও মুটিয়াদের,।সেই মোতাবেক মুটিয়া ও চালকরা তাদের বলেন এখন মালিক নেই সকালে আসবেন,এই কথা বলতেই রড, লাঠি,হাঁসুয়া ও অন্যান্য ধারালো অস্ত্র দিয়ে সমস্ত ফলের পেটি ও বস্তা ভর্তি ফল নষ্ট করে ও মারধর করে, পরে বাজারে থাকা অন্যান্য মুটিয়ারা ঘটনাস্থলে পৌঁছালে দুষ্কৃতীরা পালিয়ে যায়।
সমগ্র বিষয়টি বর্ধমান থানায় আই সি পিন্টু সাহাকে জানানো হলে ঘটনাস্থলে আসে বর্ধমান থানার পুলিশ এখনও পর্যন্ত ৫ জনকে গ্ৰেপতার করেছে পুলিশ ।
তিনি আরও বলেন এই মুহূর্তে মুটিয়া ভায়েরা আতঙ্কিত কার্যতঃ ওই ঘটনার পর তারা কাজে আসছে না ,জানা যায় ওই দুষ্কৃতীরা হলেন বর্ধমান শহরের সারখানা গলির বাসিন্দা। 
মূলতঃ পুরো বিষয়টি নিয়ে হতভাগ ও আতঙ্কিত বর্ধমান শহরের ফল ও সবজি ব্যবসায়ীরা।পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট ।





Others News

শাশুড়িকে পুড়িয়ে মারলো জামাই : এলাকায় চাঞ্চল্য ভাতাড়

শাশুড়িকে পুড়িয়ে মারলো জামাই : এলাকায় চাঞ্চল্য ভাতাড়


ভাতারের বাসুদা গ্রামে শাশুড়ি কে পুড়িয়ে মারল জামাই, এলাকায় ব্যাপক চাঞ্চল্য।

পূর্ব বর্ধমান জেলার ভাতারের বাসুদা গ্রামে মাসি শাশুড়ি কে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারল জামাই। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ভাতারের বাসুদা গ্রামে।
উল্লেখ্য জামাই কৃষ্ণ মালিক বাড়ি পান্ডুয়াই। তার বিয়ে হয়েছিল ভাতারের কুমারুনগ্রামে গঙ্গা মালিকের সঙ্গে আট বছর আগে। তাদের সাত বছরের একটি পুত্র সন্তান রয়েছে।গঙ্গা মালিকের অভিযোগ গত শুক্রবার তাকে তার স্বামী মারধর করে এবং বাড়ী থেকে বের করে দেয়। সে পান্ডুয়া থেকে চলে আসে ভাতারের তার মাসির বাড়ি বাসুদা গ্রামে।
এরপর তার স্বামী অর্থাৎ কৃষ্ণ মালিক গতকাল অর্থাৎ সোমবার তার মাসি শাশুড়ির বাড়ি বাসুদা গ্রামে আসেন। সেখানে তার মাসি শাশুড়ি জ্যোৎস্না মাল ও শ্বশুর অজিত মালের সঙ্গে বকাবকি করেন এবং হুমকি দেন তাদেরকে পুড়িয়ে মারবেন।

কৃষ্ণ মাল বকাবকি করে তার বোনের বাড়ি ভাতারের খুরুল গ্রামে চলে যায়।রাত্রি 11 টার সময় এসে ঘরে শুয়ে থাকা তার মাসি শাশুড়ি জ্যোৎস্না মাল ও অজিত মালকে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারতে চাই। ঘটনাস্থলেই তার শাশুড়ি জ্যোৎস্না মাল মারা যান অজিত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বর্ধমান মেডিকেল কলেজে।

ঘটনার খবর পেয়ে ভাতার থানার পুলিশ কৃষ্ণ মালিক কে মেমারির হাসপুকুর মোড় থেকে গ্রেপ্তার করে। আজ তাকে বিচার বিভাগের জন্য বর্ধমান কোর্টে পাঠানো হচ্ছে।

মৃত জ্যোৎস্না মালের পরিবারের লোকজনের দাবি কৃষ্ণ মালিকের কঠিন সাজা হোক।
সমগ্র ঘটনায় এলাকায় শোকের ছায়া।
ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট। ACN LIFE NEWS