প্রকাশ্যে গোষ্ঠী কোন্দল মুর্শিদাবাদের জলঙ্গিতে, শুক্রবার জলঙ্গি ব্লকের ঘোষপাড়া অঞ্চলের পারাসপুর গ্রাম এলাকায় জেলা পরিষদের মেম্বার সৈয়দ রাফিকা সুলতানা খাদ্য সামগ্রী বিতরণ করতে আসলে, তাকে ঘিরে তার হেনস্থা করা হয় এবং খাদ্য সামগ্রী কেড়ে নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ রাফিকার।
তিনি আরো বলেন
এমন কি আমার মাথায় পিস্তল ঠেকিয়ে কাজে বাধা দেয়। হেনেস্থ এবং খাদ্য সামগ্রী কেড়ে নিয়েছে বলে জানান সৈয়দ রাফিকা সুলতানা।
এই ঘটনার প্রতিবাদে ধর্নায় বসেন রাফিকা।
সূত্রের খবর পেয়ে ঘটনাস্থলে যান বিশাল পুলিশ বাহিনী।
অবশেষে ঘটনায় তিন জনের নামে লিখিত ডায়রি করা হয় জলঙ্গি থানায়।