রেশন দোকান পরির্দশন করলেন রাজ‍্যের আভ্যন্তরীণ নিরাপত্তার মুখ‍্য পরামর্শ দাতা রীনা মিত্র

18th May 2020 6:35 pm বর্ধমান
রেশন দোকান পরির্দশন করলেন রাজ‍্যের আভ্যন্তরীণ নিরাপত্তার মুখ‍্য পরামর্শ দাতা রীনা মিত্র


লকডাউনের পরিস্থিতির মধ‍্যে কনো মানুষ জাতে অভুক্ত অবস্থায় না থাকে তারজন‍্য গনবন্টন ব‍্যাবস্থার মাধ‍্যমে ধারাবাহিকভাবে খাদ‍্য সামগ্ৰি পৌছে দেওয়া হচ্ছে ।রেশন ব‍্যাবস্থার মাধ‍্যমে খাদ‍্য সামগ্ৰি ঠিকভাবে পৌছে দেওয়া হচ্ছে কিনা তা সোমবার পরিদর্শন করতে পূর্ব বর্ধমানের সাধনপুর এলাকায় রেশন দোকান পরির্দশন করলেন রাজ‍্যের আভ্যন্তরীণ নিরাপত্তার মুখ‍্য পরামর্শ দাতা রীনা মিত্র ।,এছারাও উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক বিজয় ভারতী ,পুলিশ সুপার ভাষ্কর মুখোপাধ্যায় ।এছারাও সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা ইতিপূর্বে এদিন পূর্ব বর্ধমানে জেলাশাসকের দপ্তরে একটি গুরুত্বপূর্ণ বৈঠকও অনুষ্ঠিত হয় ,সেই বৈঠকে সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরাও উপস্থিত ছিলেন রেশন ব‍্যাবস্থার মাধ‍্যমে সকলের কাছে খাদ‍্য সামগ্ৰি পৌছালো কিনি এবং যে সারকুলার সেই সারকুলার অনুযায়ী সকলে খাদ‍্য সামগ্ৰি পাচ্ছেন কিনা সে বিষয়ে যেমন আলাপ আলোচনা হয় তার পরবর্তী সময়ে রেশন দোকানগুলোতে পরির্দশন রাজ‍্য আভ‍্যন্তরীন মূখ‍্য পরামর্শ দাতা রীনা মিত্র ।পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট  acn life news

 





Others News

শাশুড়িকে পুড়িয়ে মারলো জামাই : এলাকায় চাঞ্চল্য ভাতাড়

শাশুড়িকে পুড়িয়ে মারলো জামাই : এলাকায় চাঞ্চল্য ভাতাড়


ভাতারের বাসুদা গ্রামে শাশুড়ি কে পুড়িয়ে মারল জামাই, এলাকায় ব্যাপক চাঞ্চল্য।

পূর্ব বর্ধমান জেলার ভাতারের বাসুদা গ্রামে মাসি শাশুড়ি কে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারল জামাই। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ভাতারের বাসুদা গ্রামে।
উল্লেখ্য জামাই কৃষ্ণ মালিক বাড়ি পান্ডুয়াই। তার বিয়ে হয়েছিল ভাতারের কুমারুনগ্রামে গঙ্গা মালিকের সঙ্গে আট বছর আগে। তাদের সাত বছরের একটি পুত্র সন্তান রয়েছে।গঙ্গা মালিকের অভিযোগ গত শুক্রবার তাকে তার স্বামী মারধর করে এবং বাড়ী থেকে বের করে দেয়। সে পান্ডুয়া থেকে চলে আসে ভাতারের তার মাসির বাড়ি বাসুদা গ্রামে।
এরপর তার স্বামী অর্থাৎ কৃষ্ণ মালিক গতকাল অর্থাৎ সোমবার তার মাসি শাশুড়ির বাড়ি বাসুদা গ্রামে আসেন। সেখানে তার মাসি শাশুড়ি জ্যোৎস্না মাল ও শ্বশুর অজিত মালের সঙ্গে বকাবকি করেন এবং হুমকি দেন তাদেরকে পুড়িয়ে মারবেন।

কৃষ্ণ মাল বকাবকি করে তার বোনের বাড়ি ভাতারের খুরুল গ্রামে চলে যায়।রাত্রি 11 টার সময় এসে ঘরে শুয়ে থাকা তার মাসি শাশুড়ি জ্যোৎস্না মাল ও অজিত মালকে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারতে চাই। ঘটনাস্থলেই তার শাশুড়ি জ্যোৎস্না মাল মারা যান অজিত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বর্ধমান মেডিকেল কলেজে।

ঘটনার খবর পেয়ে ভাতার থানার পুলিশ কৃষ্ণ মালিক কে মেমারির হাসপুকুর মোড় থেকে গ্রেপ্তার করে। আজ তাকে বিচার বিভাগের জন্য বর্ধমান কোর্টে পাঠানো হচ্ছে।

মৃত জ্যোৎস্না মালের পরিবারের লোকজনের দাবি কৃষ্ণ মালিকের কঠিন সাজা হোক।
সমগ্র ঘটনায় এলাকায় শোকের ছায়া।
ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট। ACN LIFE NEWS