দেবব্রত মন্ডল , বাঁকুড়া :- ভ্রুণ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য বিষ্ণুপুর এলাকায় |

18th May 2020 10:08 pm বাঁকুড়া
দেবব্রত মন্ডল , বাঁকুড়া :- ভ্রুণ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য বিষ্ণুপুর এলাকায় |


দেবব্রত মন্ডল , বাঁকুড়া :- ভ্রুণ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য বিষ্ণুপুর এলাকায় |

সোমবার সন্ধ্যায় বাঁকুড়ার বিষ্ণুপুরের পোড়ামাটির হাট সংলগ্ন এলাকায় প্রকাশ্য রাস্তায় উপরে দুটি ভ্রূণ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায় | পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় এদিন সন্ধ্যা ছয়টায় দুটি পৃথক পলিথিনে থাকা দুটি ভ্রুণ পোড়ামাটির হাটে ঢোকার রাস্তার ওপর স্থানীয়রা দেখতে পান | ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায় এবং নাইট জনতা কারফিউ কে উপেক্ষা করেই প্রচুর লোকজন জড়ো হয় | পরে পুলিশ এসে ভ্রুণ দুটি উদ্ধার করে | পুলিশ জানিয়েছে প্রায় চার মাস বয়সি ভ্রুণ দুটি কেউ হয়তো ঝোপে ফেলে দিয়ে গেছে সেখান থেকে হয়তো কুকুরে রাস্তায় টেনে আনে |





Others News

ফের পথ দুর্ঘটনার বলি 2 : অবরুদ্ধ 60 নং জাতীয় সড়ক ( বাঁকুড়া )

ফের পথ দুর্ঘটনার বলি 2 : অবরুদ্ধ 60 নং জাতীয় সড়ক  ( বাঁকুড়া )


পথ দুর্ঘটনার কেন্দ্র করে উত্তেজনা বাঁকুড়ার মেজিয়ায়। অবরুদ্ধ বাঁকুড়া- রানিগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়ক।


ফের পথদুর্ঘটনার বলি ২, বাঁকুড়া- রানীগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়কের তারাপুরের কাছে ঘটে এই মর্মান্তিক পথদুর্ঘটনা।ঘটনাটি ঘটে গতকাল গভীর রাতে। স্থানীয় সূত্রে খবর মেজিয়ার দুই বাসিন্দা অমিত দাস ও সুমন ভট্টাচার্য বাইকে করে দুর্লভপুর থেকে মেজিয়া অভিমুখে আসছিলেন। সে সময়  বাঁকুড়া রানীগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়কের মেজিয়ার তারাপুরের কাছে কোনো এক অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই দুই বাইক আরোহীর। রাতেই মৃতদেহ দুটি ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে মেজিয়া থানার পুলিশ। দেহ দুটিকে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠাবে পুলিশ ।এই দিকে এই ঘটনার পরিপেক্ষিতে আজ ভোর থেকে অবরুদ্ধ হয়ে পড়েছে এই জাতীয় সড়ক। স্থানীয় বাসিন্দারা মৃত দুই পরিবারের সদস্যদের ক্ষতিপূরণের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন।অবরোধ এখনো চলছে। লাইন বাই লাইন দাঁড়িয়ে রয়েছে একাধিক লরি ও বাস। হয়রানির শিকার হচ্ছেন নিত্য পথযাত্রী  থেকে শুরু করে স্থানীয় মানুষজন।                                                                                                                                                               à¦¬à¦¾à¦à¦•ুড়া থেকে দেবব্রত মন্ডলের রিপোর্ট