দুর্ঘটনার কবলে বাস ভর্তি পরিযায়ী শ্রমিক

22nd May 2020 4:07 pm পুরুলিয়া
দুর্ঘটনার কবলে বাস ভর্তি পরিযায়ী শ্রমিক


দুর্ঘটনার কবলে বাস ভর্তি পরিযায়ী শ্রমিক .. ঘটনায় নয় শ্রমিক গুরতর যখম l শুক্রবার সকালে ঘটনা টি ঘটেছে পুরুলিয়া মফস্বল থানা এলাকার লাগদা গ্রামে l স্থানীয় সূত্রে জানা গিয়েছে বেঙ্গালোর থেকে 29জনের একটি পরিযায়ী শ্রমিক পুরুলিয়া ফেরে l এস সব শ্রমিক দের বাসে করে ঝালদা জয়পুর তুলিন পৌঁছানো জন্য একটি বাস পুরুলিয়া রাঁচি রোড জাতীয় সড়ক হয়ে যাচ্ছিলো l সেই সময় বাস টি নিয়ন্ত্রণ হারিয়ে লগাদা গ্রামের কাছে উল্টে যায় l ঘটনা স্থলে আহত হয় নয় জন শ্রমিক তাঁদের দ্রুত উদ্ধার করে পুরুলিয়া সদর হাসপাতাল পাঠানো হয় l
সংবাদদাতাঃ হানিফ শেখ পুরুলিয়া





Others News

দলবদল নিয়ে চাপানউতোর ( পুরুলিয়া )

দলবদল নিয়ে চাপানউতোর  ( পুরুলিয়া )


ফের বড় ভাঙ্গনের মুখে জেলা বিজেপি। দলের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে এবার দল ছাড়লেন বিজেপি টিকিটে জয়ী আট জন পঞ্চায়েত সমিতির সদস্য।রঘুনাথপুরে আয়োজিত এই যোগদান সভায় উপস্থিত ছিলেন পুরুলিয়ার পর্যবেক্ষক তথারাজ্যের মন্ত্রী মলয় ঘটক এবং পুরুলিয়া জেলা সভাপতি শান্তিরাম মাহাতো সহ অন্যান্য নেতৃবৃন্দ। যোগদানকারী সদস্যরা জানান মানুষ অনেক আশা-আকাঙ্ক্ষা নিয়ে আমাদের জিতিয়েছিল কিন্তু বিজেপিতে থেকে  মানুষের জন্য কোন কাজই করতে পারছিলাম না। লকডাউন সময় মানুষের দুর্দশায় কোন জেলা স্তরের বিজেপি নেতাকে আমরা পাশে পাইনি। বিপুল ভোটে জেতা সাংসদ আমাদের খোঁজ নেয়নি। তাই উন্নয়নের স্বার্থে বাধ্য হয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। অন্যদিকে বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো দাবি করেন, যারা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করছে তাদেরকে বিজেপি আগেই দল থেকে বহিষ্কার করেছে। ওইসব ব্যক্তিত্ব যে দলেই যাক বিজেপির কোন ক্ষতি হবে না।                                  পুরুলিয়া থেকে হানিফ শেখ এর রিপোর্ট

https://www.facebook.com/watch/?v=700287027183640