করোনাই আক্রান্ত ব্যক্তি 9 দিন পর সুস্থ হয়ে ফিরলেন বাড়িতে, মঙ্গলকোটের নতুনহাটে এলাকায় খুশির হাওয়া।

27th May 2020 4:03 pm বর্ধমান
করোনাই আক্রান্ত ব্যক্তি 9 দিন পর সুস্থ হয়ে ফিরলেন বাড়িতে, মঙ্গলকোটের নতুনহাটে  এলাকায় খুশির হাওয়া।


মঙ্গলকোটের নতুনহাটে 
করোনাই আক্রান্ত ব্যক্তি 9 দিন পর সুস্থ হয়ে ফিরলেন বাড়িতে, এলাকায় খুশির হাওয়া।

পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের নতুনহাটে গত ইংরেজি 18 তারিখে এক ব্যক্তি করোনাই আক্রান্ত হন। জানানো হয়েছিল সরকারিভাবে ।ওই ব্যক্তিকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় দুর্গাপুরে এক হসপিটালে।
এরপর টানা নয় দিন ভর্তি থাকার পর আজ তিনি সুস্থ হয়ে ফিরলেন নিজের বাড়িতে। গ্রামে ঢুকতেই এলাকায় মানুষ তাকে করতালি দিয়ে সম্বর্ধনা জানান। 

 à¦ বিষয়ে মঙ্গলকোটের যুগ্ম ক্লক আধিকারিক দেবজ্যোতি চট্টরাজ জানান, মঙ্গলকোটের যে ব্যক্তি করোনাই আক্রান্ত হয়েছিলেন তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে আজ বাড়ি ফিরেছেন। এলাকার মানুষ যেন সোশ্যাল ডিস্ট্যান্স মেনে চলেন। পাশাপাশি এলাকার মানুষ যাতে এ নিয়ে কোনো গুজব না ছাড়াই সেই বার্তাও তিনি দেন ।
সব মিলিয়ে মঙ্গলকোটের আক্রান্ত ব্যক্তি গ্রামে ফিরতে এলাকায় এলাকায় খুশির হাওয়া ।মঙ্গলকোট থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।





Others News

শাশুড়িকে পুড়িয়ে মারলো জামাই : এলাকায় চাঞ্চল্য ভাতাড়

শাশুড়িকে পুড়িয়ে মারলো জামাই : এলাকায় চাঞ্চল্য ভাতাড়


ভাতারের বাসুদা গ্রামে শাশুড়ি কে পুড়িয়ে মারল জামাই, এলাকায় ব্যাপক চাঞ্চল্য।

পূর্ব বর্ধমান জেলার ভাতারের বাসুদা গ্রামে মাসি শাশুড়ি কে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারল জামাই। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ভাতারের বাসুদা গ্রামে।
উল্লেখ্য জামাই কৃষ্ণ মালিক বাড়ি পান্ডুয়াই। তার বিয়ে হয়েছিল ভাতারের কুমারুনগ্রামে গঙ্গা মালিকের সঙ্গে আট বছর আগে। তাদের সাত বছরের একটি পুত্র সন্তান রয়েছে।গঙ্গা মালিকের অভিযোগ গত শুক্রবার তাকে তার স্বামী মারধর করে এবং বাড়ী থেকে বের করে দেয়। সে পান্ডুয়া থেকে চলে আসে ভাতারের তার মাসির বাড়ি বাসুদা গ্রামে।
এরপর তার স্বামী অর্থাৎ কৃষ্ণ মালিক গতকাল অর্থাৎ সোমবার তার মাসি শাশুড়ির বাড়ি বাসুদা গ্রামে আসেন। সেখানে তার মাসি শাশুড়ি জ্যোৎস্না মাল ও শ্বশুর অজিত মালের সঙ্গে বকাবকি করেন এবং হুমকি দেন তাদেরকে পুড়িয়ে মারবেন।

কৃষ্ণ মাল বকাবকি করে তার বোনের বাড়ি ভাতারের খুরুল গ্রামে চলে যায়।রাত্রি 11 টার সময় এসে ঘরে শুয়ে থাকা তার মাসি শাশুড়ি জ্যোৎস্না মাল ও অজিত মালকে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারতে চাই। ঘটনাস্থলেই তার শাশুড়ি জ্যোৎস্না মাল মারা যান অজিত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বর্ধমান মেডিকেল কলেজে।

ঘটনার খবর পেয়ে ভাতার থানার পুলিশ কৃষ্ণ মালিক কে মেমারির হাসপুকুর মোড় থেকে গ্রেপ্তার করে। আজ তাকে বিচার বিভাগের জন্য বর্ধমান কোর্টে পাঠানো হচ্ছে।

মৃত জ্যোৎস্না মালের পরিবারের লোকজনের দাবি কৃষ্ণ মালিকের কঠিন সাজা হোক।
সমগ্র ঘটনায় এলাকায় শোকের ছায়া।
ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট। ACN LIFE NEWS