"মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে দশহাজার একশো টাকা আর্থিক সাহায্য বীরভুমের রসা গেমস এন্ডস স্পোর্টস এসোসিয়েশন ক্লাবের"

30th May 2020 3:54 pm মুর্শিদাবাদ

"মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে দশহাজার একশো টাকা আর্থিক সাহায্য বীরভুমের  রসা গেমস এন্ডস স্পোর্টস এসোসিয়েশন ক্লাবের"

বীরভূম জেলার খয়রাশোল ব্লকের কাখড়তলা থানার রসা গেমস এন্ড স্পোর্টস এসোসিয়েশন ক্লাবের পক্ষ থেকে করোনা মোকাবিলায় রাজ্যের মুখ্যমন্ত্রী ত্রান তহবিলে দশহাজার একশো টাকার চেক ,কাখড়তলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক জাহিদুল ইসলামের হাতে তুলে দিলেন রসা গ্রামের সমাজসেবী তথা ক্লাবের সম্পাদক শঙ্কর মুখার্জী ও সভাপতি গুনময় দা।মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলের জন্য দশহাজার একশো টাকার চেক সাদরে গ্রহন করে কাখড়তলা থানার ওসি জাহিদুল ইসলাম, রসা গেমস এন্ড স্পোর্টস এসোসিয়েশনের এই মহতী কাজের ভুয়শী প্রশংসা করেন এবং এই চেকটি তিনি নির্দিষ্ট দপ্তরের উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট পাঠিয়ে দেবেন বলে জানান।রসা গেমস এন্ড স্পোর্টস এসোসিয়েশনের সম্পাদক শঙ্কর মুখার্জী বলেন করোনা মোকাবিলায় রাজ্যের মুখ্যমন্ত্রীর আহ্বানে তারা সাধ্যমত দশহাজার একশো টাকার চেক দিতে পেরে অত্যন্ত গর্বিত।এর জন্য তিনি ক্লাবের সমস্ত সদস্য ও কর্মকর্তাদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বীরভূম থেকে সেখ রকিবউদ্দিনের রিপোর্ট এসিএন নিউজ লাইফ

Others News

বুধবার রাত ৮ নাগাদ সাদিখারদেয়ার গার্লস স্কুলের সামনে লরির সাথে বাইকের পথ দুর্ঘটনায় হয়।

বুধবার রাত ৮ নাগাদ সাদিখারদেয়ার গার্লস স্কুলের সামনে লরির সাথে বাইকের পথ দুর্ঘটনায় হয়।

BREAKING NEWS 

বুধবার রাত ৮ নাগাদ সাদিখারদেয়ার গার্লস স্কুলের সামনে লরির সাথে বাইকের পথ দুর্ঘটনায় হয়।

ঘটনায় একজনের স্পট ডেথ হয়। অন্যজন গুরুতর অাহত।তাকে হসপিটাল পাঠানো হয়। মৃত ব্যাক্তির নাম সজীব মোল্লা, পিতা সাজিদুল মোল্লা, গ্রাম জোতছিদাম। স্থানীয় সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ পরে মূত দেহ উদ্ধার।
স্থানীয় সূত্রে জানা যায় তারা দুজন বন্ধু ছিলো। তবে পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন চালক না পিছনের জন এখন পর্যন্ত জানা যায়নি। অপর জনকে প্রাথমিক চিকিৎসা করে বাড়িতে পাঠানো হয়।

সূতের খবর লরিটিকে আটক করা হয়েছে।