বিজেপি সমর্থকদের তৃণমূলে যোগদান

3rd June 2020 2:37 pm পুরুলিয়া
বিজেপি সমর্থকদের তৃণমূলে যোগদান


বিজেপি সমর্থকদের তৃণমূলে যোগদান


করোনা আতঙ্কের মাঝেই পুরুলিয়া জেলার রঘুনাথপুরের পঞ্চাশটি বিজেপি সমর্থক এর পরিবার রঘুনাথপুর বিধানসভার বিধায়ক পূর্ণচন্দ্র বাউরীর হাত ধরে তৃণমূলে যোগদান করলেন । এই যোগদান প্রসঙ্গে বিধায়ক বলেন,  মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এর জণকল্যাণকর কাজে অনুপ্রাণিত হয়ে তারা তৃণমূলে যোগদান করেছেন । বিশেষত করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর নিরলস কর্মোদ্যোগ সকলকে মুগ্ধ করেছে । আর তাই তিনি সাদরে সেই 50 টি পরিবারকে স্বাগত জানিয়েছেন তৃণমূল কংগ্রেসে ।





Others News

দলবদল নিয়ে চাপানউতোর ( পুরুলিয়া )

দলবদল নিয়ে চাপানউতোর  ( পুরুলিয়া )


ফের বড় ভাঙ্গনের মুখে জেলা বিজেপি। দলের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে এবার দল ছাড়লেন বিজেপি টিকিটে জয়ী আট জন পঞ্চায়েত সমিতির সদস্য।রঘুনাথপুরে আয়োজিত এই যোগদান সভায় উপস্থিত ছিলেন পুরুলিয়ার পর্যবেক্ষক তথারাজ্যের মন্ত্রী মলয় ঘটক এবং পুরুলিয়া জেলা সভাপতি শান্তিরাম মাহাতো সহ অন্যান্য নেতৃবৃন্দ। যোগদানকারী সদস্যরা জানান মানুষ অনেক আশা-আকাঙ্ক্ষা নিয়ে আমাদের জিতিয়েছিল কিন্তু বিজেপিতে থেকে  মানুষের জন্য কোন কাজই করতে পারছিলাম না। লকডাউন সময় মানুষের দুর্দশায় কোন জেলা স্তরের বিজেপি নেতাকে আমরা পাশে পাইনি। বিপুল ভোটে জেতা সাংসদ আমাদের খোঁজ নেয়নি। তাই উন্নয়নের স্বার্থে বাধ্য হয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। অন্যদিকে বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো দাবি করেন, যারা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করছে তাদেরকে বিজেপি আগেই দল থেকে বহিষ্কার করেছে। ওইসব ব্যক্তিত্ব যে দলেই যাক বিজেপির কোন ক্ষতি হবে না।                                  পুরুলিয়া থেকে হানিফ শেখ এর রিপোর্ট

https://www.facebook.com/watch/?v=700287027183640