বিজেপি সমর্থকদের তৃণমূলে যোগদান
করোনা আতঙ্কের মাঝেই পুরুলিয়া জেলার রঘুনাথপুরের পঞ্চাশটি বিজেপি সমর্থক এর পরিবার রঘুনাথপুর বিধানসভার বিধায়ক পূর্ণচন্দ্র বাউরীর হাত ধরে তৃণমূলে যোগদান করলেন । এই যোগদান প্রসঙ্গে বিধায়ক বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এর জণকল্যাণকর কাজে অনুপ্রাণিত হয়ে তারা তৃণমূলে যোগদান করেছেন । বিশেষত করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর নিরলস কর্মোদ্যোগ সকলকে মুগ্ধ করেছে । আর তাই তিনি সাদরে সেই 50 টি পরিবারকে স্বাগত জানিয়েছেন তৃণমূল কংগ্রেসে ।