রেলওয়ে আন্ডার পাশে জল জমায়,ক্ষুব্ধ গ্রাম বাসিরা

3rd June 2020 6:21 pm বর্ধমান
রেলওয়ে আন্ডার পাশে জল জমায়,ক্ষুব্ধ গ্রাম বাসিরা


পূর্ব বর্ধমান:- একদিকে বেহাল অবস্থা রাস্তাঘাট,আর অন্যদিকে রেলওয়ে আন্ডার পাশে জল জমায় বেজায় ক্ষুব্ধ পূর্ব বর্ধমানের পালিত পুর এলাকার গ্রামের বাসিন্দারা । 
গত দুইদিন বৃষ্টি হওয়ায় পূর্ব বর্ধমানের  পালিত পুর রেল আন্ডার পাশের এক হাঁটু জল জমেছে, ফলে অন্য জেলা সহ স্থানীয় গ্রামগুলি সমস্যায় ভুগছেন। আর এটি সম্ভাব্যরূপে রূপায়িত করতে এলাকাবাসী রাস্তা অবরোধ ও বিক্ষোভে সামিল হন বুধবার 
মূলত :এলাকাবাসী জানান,বিগত ছয় মাস ধরে রেলওয়ের আন্ডার পাশের কাজ চলছে সেই কাজ আজও পর্যন্ত সম্পুর্ন হয়নি।কার্যতঃ রেল কর্তৃপক্ষ সময়মতো কাজ রানিং রাখলে এই কাজ অনেক আগেই শেষ হয়ে যায়,।কিন্তু  রেলের ঢিলমির জন্য আজ ভুগতে হচ্ছে পাঁচটি গ্রামের গ্রামবাসীর। তাঁরা আরও বলেন,শীঘ্রই কাজ সমাপ্ত না হলে রেল চলাচল ও অন্যান্য যানবাহন আটকে বৃহত্তর  আন্দোলনে নামার হুমকি। এখন দেখার বিষয় রেলের কাজ কবে শেষ হবে সেদিকে তাকিয়ে গ্রামবাসীরা।পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট ।





Others News

শাশুড়িকে পুড়িয়ে মারলো জামাই : এলাকায় চাঞ্চল্য ভাতাড়

শাশুড়িকে পুড়িয়ে মারলো জামাই : এলাকায় চাঞ্চল্য ভাতাড়


ভাতারের বাসুদা গ্রামে শাশুড়ি কে পুড়িয়ে মারল জামাই, এলাকায় ব্যাপক চাঞ্চল্য।

পূর্ব বর্ধমান জেলার ভাতারের বাসুদা গ্রামে মাসি শাশুড়ি কে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারল জামাই। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ভাতারের বাসুদা গ্রামে।
উল্লেখ্য জামাই কৃষ্ণ মালিক বাড়ি পান্ডুয়াই। তার বিয়ে হয়েছিল ভাতারের কুমারুনগ্রামে গঙ্গা মালিকের সঙ্গে আট বছর আগে। তাদের সাত বছরের একটি পুত্র সন্তান রয়েছে।গঙ্গা মালিকের অভিযোগ গত শুক্রবার তাকে তার স্বামী মারধর করে এবং বাড়ী থেকে বের করে দেয়। সে পান্ডুয়া থেকে চলে আসে ভাতারের তার মাসির বাড়ি বাসুদা গ্রামে।
এরপর তার স্বামী অর্থাৎ কৃষ্ণ মালিক গতকাল অর্থাৎ সোমবার তার মাসি শাশুড়ির বাড়ি বাসুদা গ্রামে আসেন। সেখানে তার মাসি শাশুড়ি জ্যোৎস্না মাল ও শ্বশুর অজিত মালের সঙ্গে বকাবকি করেন এবং হুমকি দেন তাদেরকে পুড়িয়ে মারবেন।

কৃষ্ণ মাল বকাবকি করে তার বোনের বাড়ি ভাতারের খুরুল গ্রামে চলে যায়।রাত্রি 11 টার সময় এসে ঘরে শুয়ে থাকা তার মাসি শাশুড়ি জ্যোৎস্না মাল ও অজিত মালকে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারতে চাই। ঘটনাস্থলেই তার শাশুড়ি জ্যোৎস্না মাল মারা যান অজিত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বর্ধমান মেডিকেল কলেজে।

ঘটনার খবর পেয়ে ভাতার থানার পুলিশ কৃষ্ণ মালিক কে মেমারির হাসপুকুর মোড় থেকে গ্রেপ্তার করে। আজ তাকে বিচার বিভাগের জন্য বর্ধমান কোর্টে পাঠানো হচ্ছে।

মৃত জ্যোৎস্না মালের পরিবারের লোকজনের দাবি কৃষ্ণ মালিকের কঠিন সাজা হোক।
সমগ্র ঘটনায় এলাকায় শোকের ছায়া।
ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট। ACN LIFE NEWS