গুরুত্বপূর্ণ আলোচনা সভা

5th June 2020 2:50 pm বর্ধমান
 গুরুত্বপূর্ণ আলোচনা  সভা


পূর্ব বর্ধমান জেলা করোনা পরিস্থিতি মুকাবিলা এবং তার পাশাপাশি আমফান পরবর্তী পরিস্থিতি পুনঃগঠনের জন‍্য কিভাবে কাজ হবে পূর্ব বর্ধমান জেলায় তা নিয়ে বর্ধমানের সাংস্কৃতি লোকমঞ্চে বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার প্রত‍্যেকটি গ্ৰাম ,পঞ্চায়েত পঞ্চায়েত সমেতি জেলা পরিষদে যারা  জনপ্রতিনিধিরা রয়েছেন যারা বিধায়করা রয়েছেন তাদের নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনাসভা অনুষ্ঠিত হলো ।সাংস্কৃতি লোকমঞ্চে ঢোকার আগেই প্রত‍্যেক জনাকে হ‍্যান্ড স‍্যানিটাইজার ব‍্যাবহার করা হয় পাশাপাশি সামাজিক দূরত্ব রক্ষা করেই সংস্কৃতি লোকমঞ্চে অনুষ্ঠিত হল এই গুরুত্বপূর্ণ বৈঠক ।এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ‍্যের মন্ত্রী স্বপন দেবনাথ ,রয়েছেন পূর্ব বর্ধমানের জেলাশাসক বিজয় ভারতী ,রয়েছেন পূর্ব বর্ধমানের জেলাপরিষদের সভাধিপতি সম্পা ধারা, সহ সভাধিপতি দেবু টুডু, সহ অনান‍্য প্রশাসনিক আধিকারিকরা ।সামাজিক দূরত্ব বজায় রেখেই সাংস্কৃতিক লোকমঞ্চে অনুষ্ঠিত হল এই আলোচনা সভা ।এখানে আলোচনা সভায় জনপ্রতিনিধিদের জানানো হচ্ছিল আপফান পরবর্তী পরিস্থিতি এবং এইমহুর্তে করোনা পরিস্থিতি কিভাবে  পদক্ষেপ নেওয়া হবে বিভিন্ন জেলায় তারজন‍্য নির্দেশিকা দেওয়া হয়েছে রাজ‍্যসরকারের তরফ থেকে জেলা প্রশাসনের পক্ষ থেকেও পঞ্চায়েত স্তরের সেই নির্দেশিকা পৌঁছে দেওয়া হচ্ছে কিভাবে পুঃনগঠনের কাজ হবে ।মানুষের কাছে কিভাবে সহায়তা পৌছে দেওয়া হবে ,সরকারি প্রকল্পের সহায়তা কিভাবে পৌঁছে দেওয়া যায় মানুষজনের কাছে,১০০ দিনের কাজকে কিভাবে আরও বেশি তরাম্বিত করা যাবে এই নিয়ে এদিনের এই বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা সভা জনপ্রতিনিধিদের নিয়ে ।পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট  acn life news





Others News

শাশুড়িকে পুড়িয়ে মারলো জামাই : এলাকায় চাঞ্চল্য ভাতাড়

শাশুড়িকে পুড়িয়ে মারলো জামাই : এলাকায় চাঞ্চল্য ভাতাড়


ভাতারের বাসুদা গ্রামে শাশুড়ি কে পুড়িয়ে মারল জামাই, এলাকায় ব্যাপক চাঞ্চল্য।

পূর্ব বর্ধমান জেলার ভাতারের বাসুদা গ্রামে মাসি শাশুড়ি কে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারল জামাই। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ভাতারের বাসুদা গ্রামে।
উল্লেখ্য জামাই কৃষ্ণ মালিক বাড়ি পান্ডুয়াই। তার বিয়ে হয়েছিল ভাতারের কুমারুনগ্রামে গঙ্গা মালিকের সঙ্গে আট বছর আগে। তাদের সাত বছরের একটি পুত্র সন্তান রয়েছে।গঙ্গা মালিকের অভিযোগ গত শুক্রবার তাকে তার স্বামী মারধর করে এবং বাড়ী থেকে বের করে দেয়। সে পান্ডুয়া থেকে চলে আসে ভাতারের তার মাসির বাড়ি বাসুদা গ্রামে।
এরপর তার স্বামী অর্থাৎ কৃষ্ণ মালিক গতকাল অর্থাৎ সোমবার তার মাসি শাশুড়ির বাড়ি বাসুদা গ্রামে আসেন। সেখানে তার মাসি শাশুড়ি জ্যোৎস্না মাল ও শ্বশুর অজিত মালের সঙ্গে বকাবকি করেন এবং হুমকি দেন তাদেরকে পুড়িয়ে মারবেন।

কৃষ্ণ মাল বকাবকি করে তার বোনের বাড়ি ভাতারের খুরুল গ্রামে চলে যায়।রাত্রি 11 টার সময় এসে ঘরে শুয়ে থাকা তার মাসি শাশুড়ি জ্যোৎস্না মাল ও অজিত মালকে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারতে চাই। ঘটনাস্থলেই তার শাশুড়ি জ্যোৎস্না মাল মারা যান অজিত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বর্ধমান মেডিকেল কলেজে।

ঘটনার খবর পেয়ে ভাতার থানার পুলিশ কৃষ্ণ মালিক কে মেমারির হাসপুকুর মোড় থেকে গ্রেপ্তার করে। আজ তাকে বিচার বিভাগের জন্য বর্ধমান কোর্টে পাঠানো হচ্ছে।

মৃত জ্যোৎস্না মালের পরিবারের লোকজনের দাবি কৃষ্ণ মালিকের কঠিন সাজা হোক।
সমগ্র ঘটনায় এলাকায় শোকের ছায়া।
ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট। ACN LIFE NEWS