ড্রেন সংস্কারের দাবিতে পথ অবরোধ ভাতাড়ের বামশোর গ্রামে

6th June 2020 1:41 pm বর্ধমান
ড্রেন সংস্কারের দাবিতে পথ অবরোধ ভাতাড়ের বামশোর গ্রামে


পূর্ব বর্ধমান জেলার ভাতার গ্রাম পঞ্চায়েতের বামশোর গ্রামে ড্রেনের দাবিতে পথ অবরোধ । এলাকায় চরম উত্তেজনা।
ঘটনাস্থলে ভাতার থানার পুলিশ। বাদশাহী রাস্তা অবরোধ প্রায় দু'ঘণ্টা।

স্থানীয়দের অভিযোগ গত কয়েকদিন ধরে মুষলধারায় বৃষ্টিপাত হচ্ছে ভাতার ব্লক জুরে। গতকাল রাত্রে ও প্রচুর বৃষ্টিপাত হয় এর ফলে প্রায় শতাধিক বাড়ির ভিতরে জল ঢুকে যায়, ড্রেন সংস্কার না থাকার জন্য। প্রায় কুড়িটি কাঁচা বাড়ি ভেঙ্গে পড়ে, ড্রেন সংস্কার না থাকার জন্য।
সকাল থেকেই গ্রামের মানুষ একত্রিত হয়ে বাদশাহী রাস্তা অবরোধ করে দেয় ।খবর পেয়ে ভাতার থানার পুলিশ ঘটনাস্থলে আসেন পরিস্থিতি মোকাবেলা করার জন্য।
গ্রামবাসীদের দাবি অবিলম্বে গ্রাম পঞ্চায়েতের প্রধান পরেশ চক্রবর্তীকে আসতে হবে ঘটনাস্থলে তবেই পথ অবরোধ উঠবে।
গ্রামের বাসিন্দা রাজু চৌধুরী  জানান, গ্রাম পঞ্চায়েতের প্রধান পরেশ চক্রবর্তীর বাড়ি বামশোর গ্রামে । অথচ গ্রামের কোন কাজ তিনি করেননি। তিনি করনা ভাইরাসের আতঙ্কে গ্রাম ছেড়ে ভাতার বাজারে বাড়ি ভাড়া নিয়েছেন।  আমাদের তো আর পয়সা নেই যে গ্রাম ছেড়ে অন্য কোথায় বাড়ি ভাড়া করবো। আমরা চাই অবিলম্বে গ্রাম পঞ্চায়েতের প্রধান আমাদের গ্রাম পরিদর্শন করে যাক, উনি যতক্ষণ না আসবেন ততক্ষণ  পথ অবরোধ উঠবে না।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা।
 আমিরুল ইসলামের রিপোর্ট। ACN LIFE NEWS





Others News

শাশুড়িকে পুড়িয়ে মারলো জামাই : এলাকায় চাঞ্চল্য ভাতাড়

শাশুড়িকে পুড়িয়ে মারলো জামাই : এলাকায় চাঞ্চল্য ভাতাড়


ভাতারের বাসুদা গ্রামে শাশুড়ি কে পুড়িয়ে মারল জামাই, এলাকায় ব্যাপক চাঞ্চল্য।

পূর্ব বর্ধমান জেলার ভাতারের বাসুদা গ্রামে মাসি শাশুড়ি কে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারল জামাই। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ভাতারের বাসুদা গ্রামে।
উল্লেখ্য জামাই কৃষ্ণ মালিক বাড়ি পান্ডুয়াই। তার বিয়ে হয়েছিল ভাতারের কুমারুনগ্রামে গঙ্গা মালিকের সঙ্গে আট বছর আগে। তাদের সাত বছরের একটি পুত্র সন্তান রয়েছে।গঙ্গা মালিকের অভিযোগ গত শুক্রবার তাকে তার স্বামী মারধর করে এবং বাড়ী থেকে বের করে দেয়। সে পান্ডুয়া থেকে চলে আসে ভাতারের তার মাসির বাড়ি বাসুদা গ্রামে।
এরপর তার স্বামী অর্থাৎ কৃষ্ণ মালিক গতকাল অর্থাৎ সোমবার তার মাসি শাশুড়ির বাড়ি বাসুদা গ্রামে আসেন। সেখানে তার মাসি শাশুড়ি জ্যোৎস্না মাল ও শ্বশুর অজিত মালের সঙ্গে বকাবকি করেন এবং হুমকি দেন তাদেরকে পুড়িয়ে মারবেন।

কৃষ্ণ মাল বকাবকি করে তার বোনের বাড়ি ভাতারের খুরুল গ্রামে চলে যায়।রাত্রি 11 টার সময় এসে ঘরে শুয়ে থাকা তার মাসি শাশুড়ি জ্যোৎস্না মাল ও অজিত মালকে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারতে চাই। ঘটনাস্থলেই তার শাশুড়ি জ্যোৎস্না মাল মারা যান অজিত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বর্ধমান মেডিকেল কলেজে।

ঘটনার খবর পেয়ে ভাতার থানার পুলিশ কৃষ্ণ মালিক কে মেমারির হাসপুকুর মোড় থেকে গ্রেপ্তার করে। আজ তাকে বিচার বিভাগের জন্য বর্ধমান কোর্টে পাঠানো হচ্ছে।

মৃত জ্যোৎস্না মালের পরিবারের লোকজনের দাবি কৃষ্ণ মালিকের কঠিন সাজা হোক।
সমগ্র ঘটনায় এলাকায় শোকের ছায়া।
ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট। ACN LIFE NEWS