ভেঙে পড়লো বর্ধমান স্টেশনের পোর্টিকোর একাংশ

7th June 2020 12:47 pm বর্ধমান
ভেঙে পড়লো বর্ধমান স্টেশনের পোর্টিকোর একাংশ


বছরের শুরুতেই ভেঙে পড়েছিল বর্ধমান স্টেশনের একাংশ তড়িঘড়ি মেরামত করা হয়। ছুটে আসে জেলার নানাপ্রান্তের রেলের আধিকারিক। বর্তমানে রাজ্যের বাইরে আটকে থাকা পরিযায়ী শ্রমিকেরা ফিরছে ঠিক সে সময় বর্ধমান স্টেশনে ওই মেরামতের অংশের কিছু প্লাউডের অংশ ছেড়ে পড়ে তাদের মাথায়‌ হতে পারতো বড়সড় দুর্ঘটনা তড়িঘড়ি রেল কর্তৃপক্ষ পরিযায়ী শ্রমিকদের সরিয়ে ফেলে ছেড়ে যাওয়া যথাস্থানে তার ব্যবস্থা নেই রেল কর্তৃপক্ষ। পরিযায়ী শ্রমিকরা আতঙ্কের মধ্যে ছিল সে সময় । তাদের বক্তব্য কিছুদিন আগে বড়োসড়ো অংশ ভেঙে পড়েছিল যদিও কোন মানুষের  ক্ষতি হয়নি তবুও রেল কর্তৃপক্ষকে দেখা দরকার। ACN LIFE NEWS





Others News

শাশুড়িকে পুড়িয়ে মারলো জামাই : এলাকায় চাঞ্চল্য ভাতাড়

শাশুড়িকে পুড়িয়ে মারলো জামাই : এলাকায় চাঞ্চল্য ভাতাড়


ভাতারের বাসুদা গ্রামে শাশুড়ি কে পুড়িয়ে মারল জামাই, এলাকায় ব্যাপক চাঞ্চল্য।

পূর্ব বর্ধমান জেলার ভাতারের বাসুদা গ্রামে মাসি শাশুড়ি কে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারল জামাই। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ভাতারের বাসুদা গ্রামে।
উল্লেখ্য জামাই কৃষ্ণ মালিক বাড়ি পান্ডুয়াই। তার বিয়ে হয়েছিল ভাতারের কুমারুনগ্রামে গঙ্গা মালিকের সঙ্গে আট বছর আগে। তাদের সাত বছরের একটি পুত্র সন্তান রয়েছে।গঙ্গা মালিকের অভিযোগ গত শুক্রবার তাকে তার স্বামী মারধর করে এবং বাড়ী থেকে বের করে দেয়। সে পান্ডুয়া থেকে চলে আসে ভাতারের তার মাসির বাড়ি বাসুদা গ্রামে।
এরপর তার স্বামী অর্থাৎ কৃষ্ণ মালিক গতকাল অর্থাৎ সোমবার তার মাসি শাশুড়ির বাড়ি বাসুদা গ্রামে আসেন। সেখানে তার মাসি শাশুড়ি জ্যোৎস্না মাল ও শ্বশুর অজিত মালের সঙ্গে বকাবকি করেন এবং হুমকি দেন তাদেরকে পুড়িয়ে মারবেন।

কৃষ্ণ মাল বকাবকি করে তার বোনের বাড়ি ভাতারের খুরুল গ্রামে চলে যায়।রাত্রি 11 টার সময় এসে ঘরে শুয়ে থাকা তার মাসি শাশুড়ি জ্যোৎস্না মাল ও অজিত মালকে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারতে চাই। ঘটনাস্থলেই তার শাশুড়ি জ্যোৎস্না মাল মারা যান অজিত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বর্ধমান মেডিকেল কলেজে।

ঘটনার খবর পেয়ে ভাতার থানার পুলিশ কৃষ্ণ মালিক কে মেমারির হাসপুকুর মোড় থেকে গ্রেপ্তার করে। আজ তাকে বিচার বিভাগের জন্য বর্ধমান কোর্টে পাঠানো হচ্ছে।

মৃত জ্যোৎস্না মালের পরিবারের লোকজনের দাবি কৃষ্ণ মালিকের কঠিন সাজা হোক।
সমগ্র ঘটনায় এলাকায় শোকের ছায়া।
ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট। ACN LIFE NEWS