সাংবাদিক সম্মেলন ( খন্ডঘোষ )

10th June 2020 2:16 pm বর্ধমান
সাংবাদিক সম্মেলন  ( খন্ডঘোষ )


আজ পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের বাদুলীয়ায় তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে একটি সাংবাদিক বৈঠক করলেন খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীন চন্দ্র বাগ। 
উক্ত সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন, বিধায়ক নবীন চন্দ্র বাগ ছাড়াও, খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলাম, খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি শ্যামল কুমার দত্ত, জেলা পরিষদের সদস্য বিশ্বনাথ রায়, খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিদ্যুৎকান্তি মন্ডল, সগরাই গ্রাম পঞ্চায়েত প্রধান শুভেন্দু পাল সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা ।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নির্দেশে এই বৈঠক বলে প্রথমেই জানান বিধায়ক নবীন চন্দ্র বাগ। এবং পরে তিনি সরব হন মহামারী ও সংকটের সময় বিজেপির করা নোংরা রাজনীতি নিয়ে। তিনি বলেন এই সময় সবার উচিত একে অপরের পাশে থেকে সাহায্য করা। মহামারী এবং প্রাকৃতিক বিপর্যয়ের সময় পশ্চিমবঙ্গের বিরোধী দল বিজেপি এবং কেন্দ্র সরকার সেটা না করে ঘৃণ্য রাজনীতি করছে বলে ক্ষোভ উগরে দেন খণ্ডঘোষ  বিধায়ক। 
তিনি আরও বলেন বিভিন্ন ধরণের মিথ্যাচার, এবং বিভ্রান্তিমূলক বিষয় সাধারণ মানুষের মধ্যে প্রচার করার চেষ্টা করছে বিরোধী দলগুলি,  যদিও সেগুলো ঠিক নয়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তাঁর সাধ্যমতো বাংলার মানুষের জন্যে চেষ্টা করে যাচ্ছেন।

খন্ডঘোষ থেকে মীর ওজলের রিপোর্ট





Others News

শাশুড়িকে পুড়িয়ে মারলো জামাই : এলাকায় চাঞ্চল্য ভাতাড়

শাশুড়িকে পুড়িয়ে মারলো জামাই : এলাকায় চাঞ্চল্য ভাতাড়


ভাতারের বাসুদা গ্রামে শাশুড়ি কে পুড়িয়ে মারল জামাই, এলাকায় ব্যাপক চাঞ্চল্য।

পূর্ব বর্ধমান জেলার ভাতারের বাসুদা গ্রামে মাসি শাশুড়ি কে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারল জামাই। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ভাতারের বাসুদা গ্রামে।
উল্লেখ্য জামাই কৃষ্ণ মালিক বাড়ি পান্ডুয়াই। তার বিয়ে হয়েছিল ভাতারের কুমারুনগ্রামে গঙ্গা মালিকের সঙ্গে আট বছর আগে। তাদের সাত বছরের একটি পুত্র সন্তান রয়েছে।গঙ্গা মালিকের অভিযোগ গত শুক্রবার তাকে তার স্বামী মারধর করে এবং বাড়ী থেকে বের করে দেয়। সে পান্ডুয়া থেকে চলে আসে ভাতারের তার মাসির বাড়ি বাসুদা গ্রামে।
এরপর তার স্বামী অর্থাৎ কৃষ্ণ মালিক গতকাল অর্থাৎ সোমবার তার মাসি শাশুড়ির বাড়ি বাসুদা গ্রামে আসেন। সেখানে তার মাসি শাশুড়ি জ্যোৎস্না মাল ও শ্বশুর অজিত মালের সঙ্গে বকাবকি করেন এবং হুমকি দেন তাদেরকে পুড়িয়ে মারবেন।

কৃষ্ণ মাল বকাবকি করে তার বোনের বাড়ি ভাতারের খুরুল গ্রামে চলে যায়।রাত্রি 11 টার সময় এসে ঘরে শুয়ে থাকা তার মাসি শাশুড়ি জ্যোৎস্না মাল ও অজিত মালকে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারতে চাই। ঘটনাস্থলেই তার শাশুড়ি জ্যোৎস্না মাল মারা যান অজিত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বর্ধমান মেডিকেল কলেজে।

ঘটনার খবর পেয়ে ভাতার থানার পুলিশ কৃষ্ণ মালিক কে মেমারির হাসপুকুর মোড় থেকে গ্রেপ্তার করে। আজ তাকে বিচার বিভাগের জন্য বর্ধমান কোর্টে পাঠানো হচ্ছে।

মৃত জ্যোৎস্না মালের পরিবারের লোকজনের দাবি কৃষ্ণ মালিকের কঠিন সাজা হোক।
সমগ্র ঘটনায় এলাকায় শোকের ছায়া।
ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট। ACN LIFE NEWS