কৃষক সভা ও সিআইটিইউ জলঙ্গি বিধানসভা ও ব্লক কমিটির উদ্যোগে কেন্দ্রীয় সরকারের কৃষক ও শ্রমিক বিরোধী পন্য পরিবহন সশোধনী অর্ডিন্যান্স পুড়িয়ে জলঙ্গি ব্লক অফিসের সামনে প্রতীকী বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হল আজ।
কৃষকদের ক্ষতিপূরণ, ফসলের ন্যায্য দাম, ফসল বিমার সুবিধা সহ একাধিক দাবি জানানো হয়। উপস্থিত ছিলেন কৃষক সভার জেলা সম্পাদক আবু বাক্কার, প্রাক্তন বিধায়ক ইউনুস সরকার, সিটু নেতৃত্ব প্রনব বিশ্বাস, ইমরান হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
মুর্শিদাবাদ থেকে বাবু মন্ডলের রিপোর্ট ।