মৃতদেহ উদ্ধার ( বাঁকুড়া )

21st July 2020 1:19 pm বাঁকুড়া
মৃতদেহ উদ্ধার   ( বাঁকুড়া )


এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো সমগ্র এলাকায় |

 

গত তিন দিন ধরে নিখোঁজ হয়ে যাওয়া এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায় মৃত ব্যক্তির নাম প্রশান্ত বাগদী বয়স 31 বছর ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার পাত্রসায়র থানার বালসি দক্ষিণ পাড়া গ্রামে | আজ সকালে স্থানীয় এক বাসিন্দা পুকুরের জলে ওই ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখে এলাকায় খবর দেয় এবার এলাকার মানুষ ভিড় জমায় ওই পুকুর পাড়ে সঙ্গে সঙ্গে খবর দেয়া হয় পাত্রসায়ের থানার পুলিশকে তড়িঘড়ি পাত্রসায়র থানার পুলিশ ঘটনাস্থলে যেয়ে মৃতদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠায় |





Others News

ফের পথ দুর্ঘটনার বলি 2 : অবরুদ্ধ 60 নং জাতীয় সড়ক ( বাঁকুড়া )

ফের পথ দুর্ঘটনার বলি 2 : অবরুদ্ধ 60 নং জাতীয় সড়ক  ( বাঁকুড়া )


পথ দুর্ঘটনার কেন্দ্র করে উত্তেজনা বাঁকুড়ার মেজিয়ায়। অবরুদ্ধ বাঁকুড়া- রানিগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়ক।


ফের পথদুর্ঘটনার বলি ২, বাঁকুড়া- রানীগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়কের তারাপুরের কাছে ঘটে এই মর্মান্তিক পথদুর্ঘটনা।ঘটনাটি ঘটে গতকাল গভীর রাতে। স্থানীয় সূত্রে খবর মেজিয়ার দুই বাসিন্দা অমিত দাস ও সুমন ভট্টাচার্য বাইকে করে দুর্লভপুর থেকে মেজিয়া অভিমুখে আসছিলেন। সে সময়  বাঁকুড়া রানীগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়কের মেজিয়ার তারাপুরের কাছে কোনো এক অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই দুই বাইক আরোহীর। রাতেই মৃতদেহ দুটি ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে মেজিয়া থানার পুলিশ। দেহ দুটিকে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠাবে পুলিশ ।এই দিকে এই ঘটনার পরিপেক্ষিতে আজ ভোর থেকে অবরুদ্ধ হয়ে পড়েছে এই জাতীয় সড়ক। স্থানীয় বাসিন্দারা মৃত দুই পরিবারের সদস্যদের ক্ষতিপূরণের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন।অবরোধ এখনো চলছে। লাইন বাই লাইন দাঁড়িয়ে রয়েছে একাধিক লরি ও বাস। হয়রানির শিকার হচ্ছেন নিত্য পথযাত্রী  থেকে শুরু করে স্থানীয় মানুষজন।                                                                                                                                                               বাঁকুড়া থেকে দেবব্রত মন্ডলের রিপোর্ট