খাদ্য নিয়ামক ভবনের সামনে রেশন ডিলার দের জমায়েত ( পূর্ব বর্ধমান )

21st July 2020 7:12 pm বর্ধমান
খাদ্য নিয়ামক ভবনের সামনে রেশন ডিলার দের জমায়েত ( পূর্ব বর্ধমান )


পূর্ব বর্ধমান জেলা আঞ্চলিক উপ খাদ্য নিয়ামক ভবনের সামনে রেশন ডিলার দের জমায়েত। এদিন বর্ধমানের সমস্ত রেশন ডিলার তাদের প্রাপ্য কমিশনের টাকা নেওয়ার জন্য জমায়েত হয়। ডিলাররা জানাচ্ছেন ইতিমধ্যে চার মাস তারা কোনরকম কমিশনের টাকা পায়নি ।ফলে সমস্যায় পড়েছেন তারা। এদিন ডিলার জানালেন বর্ধমান শহরে ১১০ টি রেশন সপ আছে ।যেখানে অনেক কর্মী কাজ করে ।তাদের বেতন দেওয়া থেকে শুরু করে দোকান ঘর ভাড়া কীভাবে মেটাবেন বুঝে উঠতে পারছেন না ডিলাররা । ডিলাররা জানালেন কুইন্টাল প্রতি 70 80 টাকা পড়ে কমিশন পেয়ে থাকেন তারা । এই অবস্থায় একজন ডিলারের ৮ হাজার ১০হাজার টাকা করে বাকি আছে। তারা আরো জানাচ্ছেন কমিশনের টাকা চাইতে আসলে অফিস থেকে প্রয়োজনীয় কাগজ জমা করার নির্দেশ দেয়া হয়েছে। এরপর কবে টাকা পাওয়া যাবে অফিস কিছু জানাতে পারছেন না ।এই অবস্থায় সমস্যা ডিলাররা।

বর্ধমান থেকে দেবাশীষ ঘোষ,এ সি এন লাইভ নিউজ ।





Others News

শাশুড়িকে পুড়িয়ে মারলো জামাই : এলাকায় চাঞ্চল্য ভাতাড়

শাশুড়িকে পুড়িয়ে মারলো জামাই : এলাকায় চাঞ্চল্য ভাতাড়


ভাতারের বাসুদা গ্রামে শাশুড়ি কে পুড়িয়ে মারল জামাই, এলাকায় ব্যাপক চাঞ্চল্য।

পূর্ব বর্ধমান জেলার ভাতারের বাসুদা গ্রামে মাসি শাশুড়ি কে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারল জামাই। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ভাতারের বাসুদা গ্রামে।
উল্লেখ্য জামাই কৃষ্ণ মালিক বাড়ি পান্ডুয়াই। তার বিয়ে হয়েছিল ভাতারের কুমারুনগ্রামে গঙ্গা মালিকের সঙ্গে আট বছর আগে। তাদের সাত বছরের একটি পুত্র সন্তান রয়েছে।গঙ্গা মালিকের অভিযোগ গত শুক্রবার তাকে তার স্বামী মারধর করে এবং বাড়ী থেকে বের করে দেয়। সে পান্ডুয়া থেকে চলে আসে ভাতারের তার মাসির বাড়ি বাসুদা গ্রামে।
এরপর তার স্বামী অর্থাৎ কৃষ্ণ মালিক গতকাল অর্থাৎ সোমবার তার মাসি শাশুড়ির বাড়ি বাসুদা গ্রামে আসেন। সেখানে তার মাসি শাশুড়ি জ্যোৎস্না মাল ও শ্বশুর অজিত মালের সঙ্গে বকাবকি করেন এবং হুমকি দেন তাদেরকে পুড়িয়ে মারবেন।

কৃষ্ণ মাল বকাবকি করে তার বোনের বাড়ি ভাতারের খুরুল গ্রামে চলে যায়।রাত্রি 11 টার সময় এসে ঘরে শুয়ে থাকা তার মাসি শাশুড়ি জ্যোৎস্না মাল ও অজিত মালকে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারতে চাই। ঘটনাস্থলেই তার শাশুড়ি জ্যোৎস্না মাল মারা যান অজিত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বর্ধমান মেডিকেল কলেজে।

ঘটনার খবর পেয়ে ভাতার থানার পুলিশ কৃষ্ণ মালিক কে মেমারির হাসপুকুর মোড় থেকে গ্রেপ্তার করে। আজ তাকে বিচার বিভাগের জন্য বর্ধমান কোর্টে পাঠানো হচ্ছে।

মৃত জ্যোৎস্না মালের পরিবারের লোকজনের দাবি কৃষ্ণ মালিকের কঠিন সাজা হোক।
সমগ্র ঘটনায় এলাকায় শোকের ছায়া।
ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট। ACN LIFE NEWS