অল্পের জন্য রক্ষা বাইক আরোহীর ( বাঁকুড়া )

27th July 2020 8:04 pm বাঁকুড়া
অল্পের জন্য রক্ষা বাইক আরোহীর ( বাঁকুড়া )


একটি কোক কয়লা বোঝাই লরি বাঁকুড়া রানীগঞ্জ 60 নম্বর জাতীয় সড়কের গোবিন্দধামেরর কাছে চয়নপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি হয়ে যায়, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বাইক আরোহী, ঘটনাটি বাঁকুড়া গঙ্গাজলঘাটি থানার গোবিন্দধামের। বিকেল সাড়ে তিনটে নাগাদ হলদিয়া থেকে  রাণীগঞ্জ থেকে যাচ্ছিল একটি  কোক কয়লা বোঝাই লরি, এক বাইক আরোহী বাঁকুড়ার দিকে আসছিল বাইক আরোহী আগে বুঝতে পেরে যায় তার দিকেই আজ লরিটি বাইক ফেলে সেই জমিতে লাফ দেয়। ফলে প্রাণে বেঁচে যায় বাইক আরোহী। লোরি টির চালক ও খালাসী দুজনে আহত  হয়। তাদেরকে স্থানীয় অমরকানন গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।                                                         বাঁকুড়া থেকে দেবব্রত মন্ডলের রিপোর্ট





Others News

ফের পথ দুর্ঘটনার বলি 2 : অবরুদ্ধ 60 নং জাতীয় সড়ক ( বাঁকুড়া )

ফের পথ দুর্ঘটনার বলি 2 : অবরুদ্ধ 60 নং জাতীয় সড়ক  ( বাঁকুড়া )


পথ দুর্ঘটনার কেন্দ্র করে উত্তেজনা বাঁকুড়ার মেজিয়ায়। অবরুদ্ধ বাঁকুড়া- রানিগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়ক।


ফের পথদুর্ঘটনার বলি ২, বাঁকুড়া- রানীগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়কের তারাপুরের কাছে ঘটে এই মর্মান্তিক পথদুর্ঘটনা।ঘটনাটি ঘটে গতকাল গভীর রাতে। স্থানীয় সূত্রে খবর মেজিয়ার দুই বাসিন্দা অমিত দাস ও সুমন ভট্টাচার্য বাইকে করে দুর্লভপুর থেকে মেজিয়া অভিমুখে আসছিলেন। সে সময়  বাঁকুড়া রানীগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়কের মেজিয়ার তারাপুরের কাছে কোনো এক অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই দুই বাইক আরোহীর। রাতেই মৃতদেহ দুটি ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে মেজিয়া থানার পুলিশ। দেহ দুটিকে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠাবে পুলিশ ।এই দিকে এই ঘটনার পরিপেক্ষিতে আজ ভোর থেকে অবরুদ্ধ হয়ে পড়েছে এই জাতীয় সড়ক। স্থানীয় বাসিন্দারা মৃত দুই পরিবারের সদস্যদের ক্ষতিপূরণের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন।অবরোধ এখনো চলছে। লাইন বাই লাইন দাঁড়িয়ে রয়েছে একাধিক লরি ও বাস। হয়রানির শিকার হচ্ছেন নিত্য পথযাত্রী  থেকে শুরু করে স্থানীয় মানুষজন।                                                                                                                                                               বাঁকুড়া থেকে দেবব্রত মন্ডলের রিপোর্ট