পথ দুর্ঘটনায় মৃত 1 : 2 জুনিয়র চিকিৎসককে আটকে বিক্ষোভ ( বাঁকুড়া )

28th July 2020 3:24 pm বাঁকুড়া
পথ দুর্ঘটনায় মৃত 1 : 2 জুনিয়র চিকিৎসককে আটকে বিক্ষোভ  ( বাঁকুড়া )


আজ সকালে বাঁকুড়ার বাদুল্লাড়া গ্রামে একটি বাইকের ধাক্কায় লতিফুর রহমান নামে স্থানীয় এক যুবকের মৃত্যু হয়। মৃত্যুর পরই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘাতক বাইকটিতে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের দুই জুনিয়ার চিকিৎসক ছিল বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারা বাইক আরোহী অভিযুক্ত ওই দুই জুনিয়ার চিকিৎসককে আটক করে গ্রামবাসীরা বিক্ষোভে ফেটে পড়েন।  অভিযুক্ত ওই দুই জুনিয়ার চিকিৎসককে স্থানীয় একটি ঘরে আটক করে রেখে লাগাতার ভাবে চলে বিক্ষোভ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাঁকুড়া থানার পুলিশ। এলাকার মানুষের দাবি অভিযুক্ত দুই জুনিয়ার চিকিৎসক মদ্যপ অবস্থায় বাইক চালাতে গিয়েই এই দুর্ঘটনা ঘটিয়েছে । তাই ওই দুই জুনিয়ার চিকিৎসকের কঠোর শাস্তির দাবিতে পুলিশকে ঘিরেও চলে বিক্ষোভ। দুই জুনিয়ার চিকিৎসকের শরীরে আলকোহল টেস্টের দাবিও তোলেন বিক্ষোভকারীরা।                                                                                                                  বাঁকুড়া থেকে à¦¦à§‡à¦¬à¦¬à§à¦°à¦¤ মন্ডলের রিপোর্ট





Others News

ফের পথ দুর্ঘটনার বলি 2 : অবরুদ্ধ 60 নং জাতীয় সড়ক ( বাঁকুড়া )

ফের পথ দুর্ঘটনার বলি 2 : অবরুদ্ধ 60 নং জাতীয় সড়ক  ( বাঁকুড়া )


পথ দুর্ঘটনার কেন্দ্র করে উত্তেজনা বাঁকুড়ার মেজিয়ায়। অবরুদ্ধ বাঁকুড়া- রানিগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়ক।


ফের পথদুর্ঘটনার বলি ২, বাঁকুড়া- রানীগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়কের তারাপুরের কাছে ঘটে এই মর্মান্তিক পথদুর্ঘটনা।ঘটনাটি ঘটে গতকাল গভীর রাতে। স্থানীয় সূত্রে খবর মেজিয়ার দুই বাসিন্দা অমিত দাস ও সুমন ভট্টাচার্য বাইকে করে দুর্লভপুর থেকে মেজিয়া অভিমুখে আসছিলেন। সে সময়  বাঁকুড়া রানীগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়কের মেজিয়ার তারাপুরের কাছে কোনো এক অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই দুই বাইক আরোহীর। রাতেই মৃতদেহ দুটি ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে মেজিয়া থানার পুলিশ। দেহ দুটিকে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠাবে পুলিশ ।এই দিকে এই ঘটনার পরিপেক্ষিতে আজ ভোর থেকে অবরুদ্ধ হয়ে পড়েছে এই জাতীয় সড়ক। স্থানীয় বাসিন্দারা মৃত দুই পরিবারের সদস্যদের ক্ষতিপূরণের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন।অবরোধ এখনো চলছে। লাইন বাই লাইন দাঁড়িয়ে রয়েছে একাধিক লরি ও বাস। হয়রানির শিকার হচ্ছেন নিত্য পথযাত্রী  থেকে শুরু করে স্থানীয় মানুষজন।                                                                                                                                                               à¦¬à¦¾à¦à¦•ুড়া থেকে দেবব্রত মন্ডলের রিপোর্ট