আগ্নেয়াস্ত্র সহ তিন জনের ডাকাতদল কে গ্রেফতার করল মালদার চাঁচোল থানা পুলিশ।তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পাইপগান, কার্তুজ, ধারালো অস্ত্র। ধৃতদের এদিন মালদার চাঁচোল কোর্টে তুলে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে গভীর রাতে মালদার চাঁচোল থানার গালিমপুর এলাকায় ডাকাতির উদ্দেশ্যে তারা জড়ো হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ হানা দিয়ে তিনজনকে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র সহ গ্রেপ্তার করে। বাকি তিনজন পালিয়ে যায়। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান ওই এলাকায় ডাকাতির উদ্দেশ্যেই তারা জড়ো হয়েছিল।বাকিদের খোঁজে তল্লাশী শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট